আইসিসি'র প্রশ্ন সচিনই কি বিশ্বসেরা ক্রিকেটার? কি উত্তর দিল ফ্যানেরা

বৃহস্পতিবার আইসিসি'র বিশেষ সম্মান হল অফ ফেম পেলেন ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। ২০১৩ সালে ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন। এরপর ৬ বছর পর আইসিসি'র হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন লিটল মাস্টার। এরপরই সচিনের ছবি-ভিডিও পোস্ট করে ফ্যানেদের কাছে প্রশ্ন রাখে আইসিসি।

আইসিসি'র প্রশ্ন

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রশ্নে ফ্যানেদের কাছে জানতে চায়, সচিনই কি সর্বকালের সেরা ক্রিকেটার?

আইসিসি'র প্রশ্নে অবাক ক্রিকেট ফ্যানেরা

সচিনের হল অফ ফেম পাওয়ার দিন, আইসিসি'র এমন প্রশ্ন ক্রিকেট ফ্যানেদের অবাক করেছে। ফ্যানেরা আইসিসি'র পোস্টটি রিটুইট করে লিখেছেন, 'আইসিসি কি দিন দিন বোকা হয়ে যাচ্ছে, এটাও আবার জিজ্ঞাসা করার মতো কোনও প্রশ্ন হল!' সচিন ভক্তরা একধাপ উপরে উঠে আইসিসি'র এই পোস্টের পর পরিসংখ্যানে চোখ বোলাতে বলছেন।

সচিনের ক্রিকেট রেকর্ড

২৪ বছরের কেরিয়ারে, ক্রিকেট দুনিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে একশোটি শতরান হাঁকিয়েছেন লিটল মাস্টার। ওয়ান ডে'তে প্রথম দ্বিশতরানের মালিকও তিনি। টেস্টে ৫১টি ও ওয়ান ডে ক্রিকেটে সবমিলিয়ে ৪৯টি শতরান হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে দেশকে বিশ্বকাপ দিয়েছেন। অন্যদিকে টেস্টে প্রায় ১৬ হাজার ও ওয়ান ডে'তে ১৮ হাজারের বেশি রান রয়েছে। এসব তথ্য তুলে ধরেই ফ্যানেরা লিখেছেন, আইসিসির এই পরিসংখ্য়ানগুলো একটু মাথায় রেখে প্রশ্নটা করা উচিত ছিল!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 19, 2019, 17:33 [IST]
Other articles published on Jul 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+