ঘোষিত হল আইসিসি ২০১৯ অ্যাওয়ার্ড। তালিকায় কে কোন পুরস্কার পেতে চলেছেন একনজরে দেখে নেওয়া যাক।
১) বর্ষসেরা ওডিআই ক্রিকেটার- রোহিত শর্মা ( বছরে ৭টি ওডিআই সেঞ্চুরি হাঁকান হিটম্যান, যার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ছিল)
২) বর্ষসেরা ক্রিকেটার- ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ( ইংল্যান্ডকে প্রথমবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন স্টোকস)।
৩) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- ৫৯টি টেস্ট উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ডানহাতি প্যাট কামিন্স।
৪) বর্ষসেরা উঠতি ক্রিকেটার- অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসানে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ২০১৯ সালে স্টিভ স্মিথের পাশাপাশি সেরা ব্যাটিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০১৯ সালে টেস্টে লাবুসানের ব্যাটিং গড় ৬৪.৯৪।
৫)টি-টোয়েন্টিতে বর্ষসেরা স্পেল- আইসিসির বিচারে টি-টোয়েন্টিতে বছরের সেরা স্পেল বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় পেসার দীপক চাহারের ৬ উইকেট। ভাইজ্যাকে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রান খরচ করে দীপক ৬ উইকেট পেয়েছিলেন।
৬) স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পাচ্ছেন বিরাট
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে স্মিথকে ব্যঙ্গ করায় গ্যালারির দিকে দিয়ে এগিয়ে গিয়ে, সমর্থকদের স্টিভকে সম্মান দেওয়ার জন্য আবেদন করেছিলেন বিরাট। এই আচরণের জন্য বর্ষসেরা স্পিরিট অফ ক্রিকেট সম্মান পাচ্ছেন বিরাট কোহলি।
৭) বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েতজার।
Scotland captain @MeerGoose11 reacts to winning the 2019 Associate Player of the Year!#ICCAwards pic.twitter.com/2zECTlZ6B6
— ICC (@ICC) January 15, 2020
৮) বর্ষসেরা আম্পায়ার হয়েছেন- ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।