আশা জাগিয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ রানে হার পাকিস্তানের

আশা জাগিয়েও শেষ অবধি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ রানে হেরে বিশ্বকাপের রাস্তা কঠিন করে ফেলল পাকিস্তান। চার ম্যাচ খেলে পাকিস্তানের ৩ পয়েন্ট। এদিকে অস্ট্রেলিয়া ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে।

টনটনের পাটা উইকেটে টসে জিতে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার প্রথম উইকেটে ১৪৬ রান তোলেন। ফিঞ্চ ৮২ ও ওয়ার্নার অনবদ্য ১০৭ রান করে যান।

তবে তারপরে কিছুটা হলেও ম্যাচে ফেরে পাকিস্তান। একসময়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলে ফেলবে। তবে শেষ অবধি ৪৯ ওভারে ৩০৭ রানে অলআউট হয়ে যায় অজিরা।

রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই ফকর জামানের (শূন্য রান) উইকেট হারালেও ইমাম উল হক ৫৩ ও বাবর আজম ৩০ রান করে খেলা ধরে নেন। তবে মহম্মদ হাফিজ ৪৬ রানে আউট হয়ে ফিরতেই দেড়শো রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

পরপর উইকেট হারিয়ে একটা সময়ে ১৬০ রানে ৬ উইকেট হয়ে যায় পাকিস্তানের। তখন মনে হচ্ছিল হয়ত দুশো রানের মধ্যে গুটিয়ে যাবে পাকিস্তান। তবে আচমকা এসে হাসান আলি ১৫ বলে ৩২ রান করে লাইফলাইন দিয়ে যান পাকিস্তানকে।

ক্রিজে তখনও অধিনায়ক সরফরাজ ছিলেন। নামেন ওয়াহাব রিয়াজ। তিনিও শেষদিকে ব্যাটে ঝড় তুলে ৩৯ বলে ৪৫ রান করে যান। রিয়াজ যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল, হয়ত অসাধ্য সাধন করেও ফেলতে পারে পাকিস্তান। তবে তিনি আউট হতেই পাকিস্তান ২৬৬ রানে অলআউট হয়ে যায়। যার ফলে ম্যাচ হারে ৪১ রানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 12, 2019, 23:17 [IST]
Other articles published on Jun 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+