নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে গেল ইংল্যান্ড

ডারহ্যামের মাঠে নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ড ৮ উইকেটে ৩০৬ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে ১৮৬ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। এদিন হারার ফলে নিউজিল্যান্ডকে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। সেই ম্যাচের ফলের ওপরে চতুর্থ দল হিসাবে কারা যাবে তা নির্ভর করবে।

এদিন ফের একবার অনবদ্য শুরু করে ইংল্যান্ডের দুই ওপেনিং জুটি। জেসন রয় ৬০ রান করে ফিরে গেলেও জনি বেয়ারস্টো এই ম্যাচেও অনবদ্য ১০৬ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে কেউ সেভাবে বড় রান করতে পারেননি। তা সত্ত্বেও ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রানে ইনিংসে ইতি টানে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিউয়ি ব্যাটসম্যানরা পরপর আউট হতে শুরু করেন। হেনরি নিকোলাস ফেরেন শূন্য রানে। মার্টিন গাপটিল ৮ রানে সাজঘরে ফেরেন।

অধিনায়ক কেন উইলিয়ামসন ভালো শুরু করেও ২৭ রানে রান আউট হয়ে ফেরেন। রস টেলরও ফেরেন ২৮ রানে। একদিকে টম ল্যাথম ইনিংস ধরে রাখলেও অপর প্রান্ত থেকে পরপর উইকেট খোয়াতে থাকে কিউয়িরা।

টম ল্যাথম ৫৭ রান করেন। মিচেল স্যান্টনার ১২ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৩ রানে ফেরেন। সবমিলিয়ে ১০ ওভারে ১৮৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হেরে সেমিফাইনালের পর কঠিন করে ফেললেন কেন উইলিয়ামসনরা। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি উইকেট নেন। এছাড়া ক্রিস ওকস, জোফ্রা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ ও বেন স্টোকস একটি করে উইকেট নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 3, 2019, 23:22 [IST]
Other articles published on Jul 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+