
বিশ্বকাপে হিটম্যানের হিট শো
চলতি বিশ্বকাপে পাঁচ পাঁচটি শতরান করেছেন রোহিত শর্মা। এর আগে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার এক বিশ্বকাপে(২০১৫) ৪টি শতরান ছিল। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন হিটম্যান। সেই সঙ্গে বিশ্বকাপ সচিনের ৬টি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন রোহিত। ৪টি বিশ্বকাপ খেলে সচিনের সেঞ্চুরির সংখ্যা ছিল ৬টি। ২০১৯ বিশ্বকাপে ৫টি ও ২০১৫ বিশ্বকাপ ১টি সেঞ্চুরি হাঁকিয়ে হিটম্যানের মোট সেঞ্চুরি সংখ্যা এখন ৬।

২০১৯ বিশ্বকাপে সর্বাধিক রান প্রাপকের জায়গা ধরে রাখতে পারবেন কি রোহিত?
২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৬৪৮ রান হাঁকিয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার হিটম্যান রোহিত শর্মা। সেমিফাইনালে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আর ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না রোহিত। ৬৪৭ রান হাঁকিয়ে তালিকায় ২ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। অজিরা সেমিতে হেরেছে। ফলে ওয়ার্নারের পক্ষে রোহিতকে টপকে যাওয়া সম্ভব নয়।

ফাইনালে রোহিতকে পিছনে ফেলে দিতে পারেন ইনি
৫৪৯ রান হাঁকিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকাতে পারলে তাঁর রান দাঁড়াবে ৬৪৯। সেক্ষেত্রে রোহিতকে পিছনে ফেলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান গ্রাহক হয়ে যেতে পারেন রুট।


Click it and Unblock the Notifications




















