অস্ট্রেলিয়াকে ল্যাজে-গোবরে করে ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠল ইংল্যান্ড।
বৃহস্পতিবার এজবাস্টনে প্রথমে বল হাতে কামাল ব্রিটিশ পেসারদের। শক্তিশালী অস্ট্রেলিয়াকে প্রথমে ২২৩ রানে বেধে রাখে ইংল্যান্ড। এরপর ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে বিশ্বকাপ ফাইনালে গেল মর্গ্যানরা।
ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেসন রয়। রবিবার ঐতিহাসিক লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংরেজরা।
Describe Jason Roy's innings from yesterday in one emoji. We're going for '🔥'#CWC19 | #AUSvENG pic.twitter.com/GlKTMQegDC
— Cricket World Cup (@cricketworldcup) July 12, 2019
প্রসঙ্গত, এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট দুনিয়া। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, টুর্নামেন্টের ইতিহাসে ১২ তম সংস্করণ। এর আগের ১১ সংস্করণে একবারও চ্যাম্পিয়ন হয়নি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ফলে রবিবার যারাই বিশ্বকাপ জিতবে, তারা প্রথমবার বিশ্বকাপের ট্রফিতে চুম্বন করার সুযোগ পেতে চলেছে।
The #CWC19 champions will be _____ 🤔#NZvENG pic.twitter.com/Y3h5VjIzaE
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
উল্লেখ্যে এর আগে ১৯৯২ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বসেছিল ব্রিটিশরা। সব মিলিয়ে বিশ্বকাপে তিনবার (১৯৭৯,১৯৮৭,১৯৯২) ফাইনাল খেলেছে ইংল্যান্ড। তিনবারই অবশ্য ফাইনালে হেরেছে ইংরেজরা।
All smiles after an incredible win! 🤳 😊 #AUSvENG | #CWC19 | #WeAreEngland pic.twitter.com/uJpKZkr931
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
অন্যদিকে অতীতে নিউজিল্যান্ডও বিশ্বকাপ ফাইনাল খেলেছে। তবে ট্রফি জেতার সুযোগ হয়নি। ২০১৫ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসেছিল কিউয়িরা।
That feeling when you qualify for the World Cup final 🙌#CWC19 | #AUSvENG | #WeAreEngland pic.twitter.com/5EkjmShC2L
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
ফলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ যারাই ফাইনাল জিতুক, নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট দুনিয়া।
After...
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
327 months
1,424 weeks
9,969 days
239,256 hours
14,355,360 minutes
861,321,600 seconds
England are back in the men's World Cup final!#CWC19 | #CWC92 pic.twitter.com/jZsg7u7wwN