বিশ্বকাপে হতাশ করলেন যে পাঁচ ক্রিকেটার

গেইল থেকে গাপটিল, রাবাদা থেকে রাসেল, চলতি বিশ্বকাপে হতাশ করলেন বেশ কিছু ক্রিকেটার। প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ এরা। একনজরে বিশ্বকাপে হতাশ করলেন যে পাঁচ ক্রিকেটার

 ক্রিস গেইল

ক্রিস গেইল

বিশ্বকাপে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ফেলেছেন। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমে সংগ্রহ মাত্র ২টি অর্ধশতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৭ ও পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশ। বিশ্বকাপে গেইল ঝড় দেখা যায়নি। ফ্যানেদের হতাশ করলেন উইনিভার্স বস।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আইপিএলে সফল,অথচ বিশ্বকাপে সুপার ফ্লপ। প্রস্তুতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। ব্যাস ওখানেই শেষ, মূল পর্বে একটাও অর্ধশতরান পেলেন না। পরে হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান।

হাসিম আমলা

হাসিম আমলা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এই ওপেনার সেভাবে রান হাঁকাতে পারলেন না। চলতি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে হাফ সেঞ্চুরি রয়েছে।

কাগিসো রাবাদা

কাগিসো রাবাদা

বিশ্বকাপের প্রথম দিন থেকে তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও ইংল্যান্ডের গতি ও সুইং সহায়ক উইকেটে বাজিমাত করতে ব্যর্থ রাবাদা। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা উইকেট শিকারী রাবাদা এবার বিশ্বকাপে মাত্র ৮টি উইকেট পেয়েছেন।

মার্টিন গাপটিল

মার্টিন গাপটিল

২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ রান প্রাপক (৫৪৭রান) নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবার বিশ্বকাপে(ইংল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত) ৭ ম্যাচে ১৫৮ রান করেছেন। দুবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন গাপটিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 3, 2019, 18:28 [IST]
Other articles published on Jul 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+