জ্বলে উঠল রাহুল-রোহিতের ব্যাট, শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে অনবদ্যভাবে গ্রুপ লিগের অভিযান শেষ করল ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তাড়া করতে নেমে ভারত ৩৯ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে নেয়। ফের শতরান করেন রোহিত শর্মা। এই নিয়ে এক বিশ্বকাপে পাঁচটি শতরান করে এক অনন্য রেকর্ড গড়লেন তিনি।

এর পাশাপাশি এদিন আর এক ওপেনার কেএল রাহুল বিশ্বকাপে প্রথম শতরানটি করে ফেলেন। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা শুরুতেই পরপর চারটি উইকেট হারায়। অধিনায়ক করুণারত্নে ১০ রান করে ফেরেন। আর এক ওপেনার কুশল পেরেরা করেন ১৮ রান। তিন নম্বরে নামা আবিষ্কা ফার্নান্ডো যাকে শ্রীলঙ্কার অন্যতম ভবিষ্যৎ ব্যাটসম্যান হিসেবে মনে করা হচ্ছে, তিনিও মাত্র ২০ রান করে ফেরত যান। এভাবেই মাত্র ৫৫ রানের মধ্যে চারটি উইকেট হারায় শ্রীলঙ্কা।

এই অবস্থা থেকে শ্রীলঙ্কাকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১২৮ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন লাহিরু থিরিমানে। তিনি করেন ৫৩ রান। এবং শেষদিকে ধনঞ্জয় ডি সিলভা গুরুত্বপূর্ণ ২৯ রান করে যান। সবমিলিয়ে ৭ উইকেটে ২৬৪ রানে থামে শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই অনবদ্য ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। বিরাট কোহলি ৩৪ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে ফেরেন। দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরা। মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট পান।

এর ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল ভারত। অস্ট্রেলিয়া যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় তাহলে তাঁরা গ্রুপ শীর্ষে চলে যাবে। আর যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে ভারত গ্রুপ শীর্ষে থাকবে। সেক্ষেত্রে ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। আর যদি দ্বিতীয় স্থানে ভারতে নেমে যায় সেক্ষেত্রে সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবিলা করতে হবে বিরাট কোহলির দলকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 6, 2019, 23:59 [IST]
Other articles published on Jul 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+