ফের অনবদ্য শামি-বুমরা, ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত

ম্যাঞ্চেস্টারের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই বিশ্বকাপের আরও এক স্মরণীয় জয় পেল ভারতীয় দল। এদিন ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও অপরিচিতই থাকল বিরাটের টিম ইন্ডিয়া।

অধিনায়ক কোহলি এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ভালো শুরু করেন দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। রোহিত ১৮ রানের মাথায় এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ফিরে গেলেও রাহুল ৪৮ রান করে যান। তিন নম্বরে নামা বিরাট কোহলি এদিনও দলের হাল ধরেন। তিনি করেন অনবদ্য ৭২ রান।

চার নম্বরে নামা বিজয় শঙ্কর রান না পেয়ে ফিরে গেলেও শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া মাত্র ৩৮ বলে ৪৬ রান করেন। ধোনি করেন ৬১ বলে অপরাজিত ৫৬ রান। শেষ ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ধোনি ৭ উইকেটে ২৬৮ রানে পৌঁছে দেন ভারতকে।

জবাবে রান তাড়া করতে নেমে ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মেলে ধরতে পারেনি। ক্রিস গেইল মাত্র ৬ রানে মহম্মদ শামির বলে ফিরে যান। আর এক ওপেনার সুনীল অ্যামব্রিস ৩১ রান করলেও তিন নম্বরে নামা শাই হোপ মহম্মদ শামির অনবদ্য বলে ৫ রানে বোল্ড হয়ে ফেরেন।

মিডল অর্ডারে নিকোলাস পুরান ২৮ ও শিমরন হেতমায়ের ১৮ রানে ফেরত যান। অধিনায়ক জেসন হোল্ডার করেন ৬ রান। এদিকে কার্লোস ব্রেথওয়েট মাত্র ১ রানে বুমরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরত যান।সবমিলিয়ে ভারতের অনবদ্য বোলিংয়ে ৩৪.২ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিনের মতোই এই ম্যাচেও মহম্মদ শামি অনবদ্য বোলিং করে চারটি উইকেট নেন। বুমরা ও যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট পেয়েছেন।

এদিন জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে ভারত লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল। একইসঙ্গে সেমিফাইনালও প্রায় পাকা করে ফেলল। টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ১২। অন্যদিকে এদিনের ম্যাচ হেরে পাকাপাকিভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 27, 2019, 23:56 [IST]
Other articles published on Jun 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+