LIVE ম্যাঞ্চেস্টারে আজকের মতো বন্ধ খেলা, কাল ৪৬.১ ওভার থেকেই শুরু হবে ম্যাচ

কাউন্ট ডাউন শুরু, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ক্রিকেট দুনিয়ার সব চোখ এখন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলকে ১ রানে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ।

11:03 pm

বৃষ্টিতে বন্ধ আজকের খেলা। কাল একই স্কোর থেকে ব্যাট করতে শুরু করবে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভারে কিউইদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ২১১ রান। সকালে সেখান থেকেই শুরু হবে খেলা।

10:11 pm

রিসার্ভ ডে'র রুল কী বলছে-- নির্ধারিত দিনে, প্রতিকূলতা কাটিয়ে ম্যাচ করার সবরকম চেষ্টা করতে হবে। ওভার কমিয়েও ম্যাচ করা গেলে সেটাই করতে হবে। নিতান্তই ম্যাচ করা না গেলে, ম্যাচ যেখানে শেষ হয়ে, রিসার্ভ ডে'তে সেখান থেকেই ম্যাচ শুরু করা হবে।

10:08 pm

ভারতীয় সময় ঘড়ির কাঁটা রাত ১০:০৭! অপেক্ষার অবসান, বৃষ্টি থামতেই উঠল কভার। এই পরিস্থিতিতে ম্যাচ করা সম্ভব কিনা, খতিয়ে দেখতে মাঠে হাজির আম্পায়াররা।

06:37 pm

৬৭ রানে ব্যাটিং করছেন রস টেলার।

06:36 pm

সেমিফাইনালে বৃষ্টি ভ্রুকুটি আগেই ছিল। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ দিকে ভারী বৃষ্টি শুরু। ম্যাচ বন্ধ করলেন আম্পায়াররা। কভারে ঢাকা হল মাঠ!!!

06:34 pm

ম্যাঞ্চেস্টারে বৃষ্টি শুরু, আটকে গেল ম্যাচ! ৪৬.১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১১/৫

06:30 pm

৪৬ ওভার শেষে ২০৯/৫, ৬৫ রানে ব্যাটিং করছেন টেলর।

06:24 pm

৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২০২/৫

06:23 pm

নিউজিল্য়ান্ডের পঞ্চম উইকেটের পতন!!!গ্র্যান্ডহোম আউট!!! ১৬ রান করে ভুবির বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গ্র্যান্ডহোম।

06:17 pm

৪৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১৯৭/৪, ওভারে ১৮ রান খরচ করলেন চাহাল।

06:12 pm

৪৩ তম ওভার শেষে নিউজিল্যান্ড, ১৭৯/৪

06:09 pm

ভারত উইকেট পেতেই তেতে উঠল গ্যালারি, ভিডিওতে দেখুন

06:08 pm

৪২ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭০/৪

06:05 pm

৪১ ওভার শেষে নিউজিল্যান্ড ১৬২/৪

06:04 pm

আউট!!!নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন! আউট নিশাম।হার্দিকের ডেলিভারিতে ১২ রানের মাথায় দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন নিশাম

06:02 pm

২০১৫ বিশ্বকাপে ৫৪৭ রান হাঁকিয়েছিলেন গাপটিল। ৫৪৮ রান করে ২০১৯ বিশ্বকাপে তাঁকে টপকে গেলেন উইলিয়ামসন

05:59 pm

রেকর্ড- এক বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান হাঁকানোর রেকর্ড করলেন উইলিয়ামসন। এক বিশ্বকাপে কিউয়ি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর আগের রেকর্ড ছিল মার্টিন গাপটিলের।

05:56 pm

৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৫৫/৩। ৩৮ রানে ব্যাটিং করছেন রস টেলর।

05:51 pm

দুরন্ত ক্যাচে উইলিয়ামসনকে সাজঘরে ফিরিয়েছিলেন জাদেজা। ছবিতে দেখুন

05:49 pm

৩৮ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৫/৩,৩১ রানে ব্যাট করছেন টেলর। ৪ রানে তাঁকে সংগত দিচ্ছেন নিসাম

05:45 pm

চাহালের মুখে ফুটল হাসি, ছবিতে দেখুন আউট উইলিয়ামসন!!!

05:44 pm

দেখে নিন চলতি বিশ্বকাপে কত রান করলেন কেন উইলিয়ামসন

05:42 pm

উইলিয়ামসন আউট হতে এবার ইনিংসের হাল ধরছেন রস টেলার। ৩৭ তম ওভার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৩

05:41 pm

অর্ধশতরান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে গেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন

05:38 pm

সফল ওভার! আউট উইলিয়ামসন! ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৬/৩। প্রোজেক্ট স্কোর হতে পারে ২৪৪ রান।

05:36 pm

নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন! ৩৫.২ ওভার শেষে কিউয়িরা ১৩৪/৩

05:35 pm

৬৭ রানে আউট কেন উইলিয়ামসন, চাহালের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন কিউয়ি অধিনায়ক

05:33 pm

৩৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৩/২, ৬৭ রানে ব্যাটিং করছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন, ২৪ রানে ব্যাট করছেন টেলর।

05:29 pm

৩৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৫/২। ৬০ রানে অপরাজিত কেন উইলিয়ামসন, ২৩ রানে ব্যাট করছেন রস টেলার

05:26 pm

৫৮ রানে ব্যাটিং করছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন

05:18 pm

ক্যাচ মিস করলেন ধোনি। বুমরাহের ডেলিভারি টেলরে ব্যাট ছুঁয়ে উইকেটের পিছনে গেলে, ক্যাচ হাতছাড়া করেন ধোনি। চলতি বিশ্বকাপে উইকেটের পিছনে ক্যাচিংয়ে ক্ষিপ্রতা দেখাতে পাচ্ছেন না মাহি। ৩২ তম ওভার শেষে নিউজিল্যান্ড ১২১/২

05:15 pm

৩১ ওভার শেষে নিউজিল্যান্ড ১২০/২। ৭৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাটিং করছেন উইলিয়ামসন।

05:11 pm

৩০ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৩/২, অর্ধশতরান করলেন কেন উইলিয়ামসন

05:06 pm

২৯ তম ওভার শেষে নিউজিল্যান্ড ১০৫/২

05:04 pm

ছবিতে দেখুন নিকহোলস বোল্ড বাই জাদেজা

05:03 pm

২৮.১ ওভারে স্কোরবোর্ডে শতরানের গণ্ডি ছুঁল নিউজিল্যান্ড। ৪৫ ব্যাটিং করছেন কেন উইলিয়ামসন

04:59 pm

ছবিতে দেখুন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের ঝলক

04:57 pm

মাঠে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। কুচকির চোট সারিয়ে বাইশ হজে ফিরে বোলিং করছেন হার্দিক। ২৭ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৯/২

04:53 pm

২৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৫/২

04:53 pm

চাহালের বলে আউট ছিলেন টেলর। এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। পরে দেখা যায়, বল স্টাম্প ছুঁয়েছে। রিভিউ হারানোয় এক্ষেত্রে আবেদন করতে পারেনি ভারত।

04:49 pm

প্রথম স্পেলে অষ্টম ওভার বল করছেন রবীন্দ্র জাদেজা। ২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৩/২

04:48 pm

২৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৮২/২, ওভারে ৩ রান খরচ করলেন চাহাল।

04:46 pm

প্রায় আধ ঘন্টা মাঠ ছেড়েছেন হার্দিক। তাঁর চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

04:44 pm

ধীরে ধীরে অর্ধশতরানের দিকে এগোচ্ছেন কিউয়ি কাপ্তান, ২৩ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৯/২

04:42 pm

২২ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৭/২, ৩৪ রানে ব্যাটিং করলেন উইলিয়ামসন। ৩ রান করে ইনিংস শুরু করেছেন রস টেলর।

04:39 pm

২১ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৪/২। ক্রিজে কেন উইলিয়ামসনের সঙ্গে খেলছেন টস টেলর।

04:37 pm

চোটের শুশ্রুষা করাতে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া

04:35 pm

পেসারদের পর এবার বল হাতে ছড়ি ঘোরাচ্ছে ভারতীয় স্পিনাররা। ২০ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৩/২

04:32 pm

১৯ তম ওভার শেষে নিউজিল্যান্ড ৭০/২,জাদেজার সফল ওভার। নিকহোলসকে ২৮ রানে ফেরালেন জাদেজা।

04:29 pm

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। বোল্ড নিকহোলস! উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা।

04:26 pm

ক্যাচ মিস চাহালের। ১৮ তম ওভারে নিজের বোলিংয়েই নিকহোলসের ক্যাচ মিস করলেন চাহাল। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৯/১

04:25 pm

নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরলেন কেন উইলিয়ামসন

04:24 pm

একনজরে গ্যালারি

04:22 pm

কুচকিতে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন হার্দিক। ১৭ তম ওভার শেষে কিউয়িরা ৬১/১।

04:19 pm

১৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৭/১, ১৬ তম ওভারে কুচকিতে হাত রেখে হাঁটতে দেখা গেল হার্দিককে। সাইডলাইন ছুটে এলেন ফিজিও।

04:16 pm

চলতি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি পার করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন

04:12 pm

১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৫৫ রান তুলেছে।

04:09 pm

এদিনও কি উইলিয়ামসনকে আউট করতে বল হাতে তুলে নেবেন বিরাট?

04:08 pm

১১ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি, দেখুন ভিডিও

04:06 pm

প্রথম স্পেলের তৃতীয় ওভারে ৮ রান খরচ করলেন হার্দিক পান্ডিয়া। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৫২/১

04:02 pm

১৩ ওভার শেষে ৪৪/১ রান তুলল নিউজিল্যান্ড। নিকহোলস-কেন উইলিয়ামসনের ব্যাটে ক্রমেই ছন্দে ফিরছে কিউয়িরা।

03:58 pm

১২ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৮/১।

03:56 pm

এদিন কিউয়িদের বিরুদ্ধে শতরান হাঁকালেই বিশ্বকাপে সচিনের ৬টি শতরানের রেকর্ড টপকে যাবেন রোহিত। তাঁকে নিয়ে এক রেল স্টেশনে কী লেখা হল দেখুন

03:54 pm

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা দারুণ করল ভারত

03:53 pm

১১ তম ওভার শেষে নিউজিল্যান্ড ৩৪/১, রান রেট ৩.৯।

03:52 pm

প্রথম পাওয়ার প্লে শেষে ২৭/১ নিউজিল্যান্ডের। ১১ তম ওভারে রবীন্দ্র জাদেজার হাতে বল তুলে দিলেন কোহলি।

03:49 pm

দশম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন কোহলি। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ২৭/১ রান তুলল নিউজিল্যান্ড

03:43 pm

গাপটিল আউটের পর ধীরে চলো নীতিতে এগোচ্ছে নিউজিল্যান্ড। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৩/১

03:39 pm

বাইশ গজে আগুন ঝরাচ্ছে বুমরাহ। অল্পের জন্য ব্যাটের কানায় লাগা থেকে বাঁচলেন নিকহোলস। ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮/১। ওভারের শেষ বলে চার হাঁকালেন নিকহোলস

03:34 pm

৭ ওভার শেষে স্কোরবোর্ড মাত্র ১০ রান তুলল নিউজিল্যান্ড। ম্যাঞ্চেস্টারে ভুবি-বুমরাহের বোলিংয়ের সামনে চাপে উইলিয়ামসনব্রিগেড।

03:31 pm

ছন্দে ভারত, ম্যাঞ্চেস্টারে বল হাতে আগুন ঝরাচ্ছেন ভুবি-বুমরাহ

03:30 pm

৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৮/১, ওভারে ১ রান খরচ করলেন বুমরাহ

03:27 pm

নিউজিল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন ওপেনার নিকহোলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন

03:26 pm

গাপটিলকে ১ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে উচ্ছ্বসিত জসপ্রীত বুমরাহ

03:25 pm

৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭/১। ওভারে ৫ রান খরচ করলেন ভুবনেশ্বর কুমার

03:22 pm

৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২/১

03:21 pm

চতুর্থ ওভারে ভারতকে প্রথম ব্রেক থ্রু দিলেন জসপ্রীত বুমরাহ। ওভারের তৃতীয় বলে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্টিন গাপটিল

03:20 pm

৩ ওভার শেষে ১/০

03:13 pm

২.৫ ওভারে স্কোরবোর্ডে প্রথম রান তুলল নিউজিল্যান্ড। ৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১/০

03:10 pm

সেমিফাইনালে দারুণ শুরু ভারতের, দুটি মেডেন ওভার দিয়ে সেমির লড়াই শুরু করল ভারত

03:09 pm

দ্বিতীয় ওভারে বল করছেন জসপ্রীত বুমরাহ।মেডেন ওভার বুমরাহের, দ্বিতীয় ওভার শেষে নিউজিল্যান্ড ০/০

03:04 pm

১ ওভার শেষে নিউজিল্যান্ড ০/০

03:01 pm

ওভারের প্রথম বলেই জোরালো আবেদন, শেষ মুহূর্তে ডিআরএস নিলেন কোহলি

03:00 pm

নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে মার্টিন গাপটিল ও হেনরি নিকহোলস

02:59 pm

প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দিলেন বিরাট

02:58 pm

বল হাতে জ্বলে উঠতে পারবেন কি জসপ্রীত বুমরাহ

02:45 pm

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশহাম, কলিন ডে গ্রান্ডহোম, মিচেল সান্টনার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

02:41 pm

ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কেহালি(অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি,দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, চাহাল, বুমরাহ,

02:38 pm

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেই সামি, শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন শামি।

02:35 pm

ভারতীয় দলে এদিন একটি মাত্র পরিবর্তন, কুলদীপের পরিবর্তে খেলছেন যুজবেন্দ্র চাহাল

02:33 pm

টস জিত ব্যাটিং নিল নিউজিল্যান্ড

02:30 pm

সেমিফাইনালে কী হতে পারে ভারতীয় দলের লাইন আপ

02:27 pm

একনজরে ভিডিওতে দেখুন বিশ্বকাপের প্রস্তুতিতে ভারত-নিউজিল্যান্ড মহারণ

12:40 pm

বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড হেড টু হেড ফল কী বলেছ? বিশ্বকাপ দুই দলের আট বার সাক্ষাৎ হয়েছে। যার মধ্যে চার ম্যাচে জয়ী কিউয়িরা, ৩ ম্যাচ জিতেছে ভারত। চলতি বিশ্বকাপে এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়

12:39 pm

চলতি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৭৯ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট।

12:38 pm

চলতি বিশ্বকাপের লিগ পর্বে দুই দলের সাক্ষাৎ না হলেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড

12:36 pm

বৃষ্টির কারণে এদিন ম্যাচ খেলা সম্ভব না হলে পরিবর্ত পরিকল্পনা রয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল পর্বে রিসার্ভ ডে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে মঙ্গলবার ম্যাচ খেলা সম্পূর্ণ না হলে, বুধবার রিসার্ভ ডে'তে সেমিফাইনাল খেলা হবে।

12:12 pm

লিগ পর্বের ম্যাচে বৃষ্টির কারণে নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছিল। এদিন প্রথম সেমিফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সারাদিনই ম্যাঞ্চেস্টারের আকাশ মেঘলা থাকবে ও ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 9, 2019, 12:09 [IST]
Other articles published on Jul 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+