রান আউট দিয়ে শুরু, রান আউটেই শেষ! নিষ্ঠুর সমাপ্তি ধোনির!

ক্রিকেট কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটা খেলে ফেলেছেন ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে উইকেট ধরে রেখে ভারতকে ফাইনালের টিকিট দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রান আউটেই সমাপ্তি! ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। রবিবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

রান আউট দিয়েই কেরিয়ার শুরু ধোনির

২০০৪ সাল, ভারতীয় দলের অধিনায়ক তখন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে দলে ভারতীয় জার্সিতে প্রথম সুযোগ পান ধোনি। ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেই ম্যাচে প্রথম বলেই রান নিতে ছুটে, খালেদ মাসুদের থ্রোয়ে রান আউট হয়েছিলেন ধোনি। মাহির কেরিয়ারের শুরুটা হয়েছিল রান আউট দিয়ে।

কেরিয়ারের শেষটাতেও রান আউট হয়ে সাজঘরে ফিরলেন

ধোনির অবসর নিয়ে জোর জল্পনা চলছে। জল্পনা সত্যি হলে আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভবত শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মাহি। ব্যাট-গ্লাভস তুলে রাখলে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালই সম্ভবত ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে থেকে যাবে। সেই ম্যাচেও রান আউট হয়েই সাঝঘরে ফিরলেন। যা দেখে নেটিজেনরা বলছে, রান আউট দিয়ে শুরু, রান আউটেই শেষ! নিষ্ঠুর সমাপ্তি ধোনির!

একনজরে ধোনির আন্তর্জাতিক কেরিয়ার

একনজরে ধোনির আন্তর্জাতিক কেরিয়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ধরলে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলে ধোনির সংগ্রহ, ১০৭৭৩ রান। পাঁচ বছর আগে টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর সাদা জার্সিকে গুডবাই জানান। ৯০ টেস্টে সংগ্রহ ৪৮৭৬রান। দেশের জার্সিতে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ ১৬১৭ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 12, 2019, 13:10 [IST]
Other articles published on Jul 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+