ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে গেল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৩ বল বাকি থাকতে ভারতের ইনিংস থামল ২২১ রানে। ভারতের হয়ে ব্যাট হাতে ৭৭ রানে লড়াই করেন জাদেজা। ৭২ বলে ৫০ রান করেন ধোনি। ৪৯ তম ওভারে ধোনিকে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্টিন গাপটিল। ঐ একটি রান আউটই ম্যাচের ভাগ্য নির্ণয় করে দিল। ১০ ওভারে ৩৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। এই নিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে গেল নিউজিল্যান্ড। এর আগে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলেছে কিউয়িরা।
মার্টিন গাপটিলের থ্রোয়ে রান আউট ধোনি!!! ৫০ রান করে সাজঘরে ফিরলেন মাহি। একটা থ্রোয়েই সম্ভবত বিশ্বকাপ সেমিতে নিউজিল্যান্ড!!!
জাদেজা আউট!!! ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেন জাদেজা
ফাইনালে জেতে শেষ ১৮ বলে ভারতের প্রয়োজন ৩৭ রান,৪৭ ওভার শেষে ভারত ২০৩/৬
৪৬ তম ওভারে ভারতের ঝুলিতে এল ১০ রান। শেষে চার ওভারে প্রয়োজন, ৪২ রান।
৯৭ বলে ধোনির-জাদেজার ১০০ রানের পার্টনারশিপ
ছয়!!! ফার্গুসনকে মাথার উপর দিয়ে ছয় হাঁকালেন জাদেজা। শেষ ৩০ বলে ভারতের প্রয়োজন ৫২ রান।
শেষ ৬ ওভারে ভারতের দরকার ৬২ রান, ম্যাচ জেতাতে পারবেন কি ধোনি-জাদেজা
ফাইনালে জেতে ৪২ বলে ভারতের প্রয়োজন ৬৯ রান, ৪৩ ওভার শেষে ভারত ১৭১/৬
৩৯ বলে হাফ সেঞ্চুরি স্যার জাদেজার, ফাইনালে জেতে ৪৮ বলে ভারতের প্রয়োজন ৭২ রান
৩৯ বলে হাফ সেঞ্চুরি স্যার জাদেজার।
আবার ছয়!!! ৪১ ওভার শেষে ভারত ১৫৯/৬, ৫৪ বলে ভারতের প্রয়োজন ৮১ রান।
৪০ ওভার শেষে ১৫০ রানের গণ্ডি পার করল ভারত। ৬০ বলে ভারতের প্রয়োজন ৯০ রান।
৫৬ বলে ৫৩ রানের ঝকঝকে পার্টনারশিপ ধোনি-জাদেজার।
জাদেজার ব্যাট ছয়!!! ৬৮ বলে ভারতের প্রয়োজন ১০০ রান।
জাদেজার ব্যাটে চার। ৩৮ তম ওভারে ভারতের ঝুলিতে এল ৫ রান। ৩৮ ওভার শেষে ভারত ১৩১/৬
India need 117 runs from 84 balls, with four wickets in hand.
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
Rohit is all India fans right now. #INDvNZ | #CWC19 pic.twitter.com/EgtvA7U3pp
৩৬ ওভার শেষে ভারত ১২৩/৬, ৮৪ বলে ভারতের প্রয়োজন ১১৭ রান। ৪০ বল খেলে ২১ রানে ব্যাটিং করছেন ধোনি। ১৫ বলে ১৭ রান করে ক্রিজে রয়েছেন জাদেজা। ম্যাচ জিততে পারবে কি ভারত?
৯০ বলে ভারতের প্রয়োজন ১২১ রান। ৩৫ ওভার শেষে ভারত ১১৯/৬
ধোনির ব্যাটে,দিনের প্রথম চার। ৩৪ ওভার শেষে ভারত ১১৪/৬। ১৬ ওভারে ভারতের প্রয়োজন ১০৬ রান।
জাদেজার ব্যাটে ইনিংসের প্রথম ছয়!!! ৮৭ মিটার দূরত্বের ছক্কা হাঁকালেন জাড্ডু। ৩৩ ওভার শেষে ভারত ১০৬/৬
৩২ ওভার শেষে ভারত ৯৭/৬, ম্যাচ জিততে মেন ইন ব্লু'র এখনও প্রয়োজন ১৪৩ রান।
Cometh the hour, cometh the man - let’s see if Dhoni is the man he used to be.#indvnz #CWC19 #CricketWorldCup19 https://t.co/RgUn1Qa6W9 pic.twitter.com/y6rdJJCbsF
— Bash Din (@Bashdin) July 10, 2019
৩১ ওভার শেষে ভারত ৯৪/৬, ম্যাচ জিততে কোহলিদের এখনও প্রয়োজন ১৪৬ রান।
ধোনিকে সংগত দিতে ক্রিজে এখন রবীন্দ্র জাদেজা। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের মতো এদিনও ব্যাটিং ধসের মুখে পড়ে ক্রমেই ম্যাচ থেকে ফিঁকে হয়ে যাচ্ছে মেন ইন ব্লু।
মিচেল স্যান্টনারকে আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৬২ বলে ৩২ রান করে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক পান্ডিয়া।
৩০ ওভার শেষে ভারতের স্কোর ৯২ রান। কোহলিদের বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে ১২০ বলে প্রয়োজন ১৪৮রান।
পাঁচ উইকেটের সম্বল নিয়ে এই ম্যাচ জিততে পারবে কি ভারত? চিন্তায় ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।
India fans, how are you feeling?#INDvNZ | #CWC19 | #TeamIndia pic.twitter.com/CbsUptKxdB
— ICC (@ICC) July 10, 2019
২৯ ওভার শেষে ভারত ৮৫/৫, ১১ ওভারে ভারতের প্রয়োজন ১৫৫ রান
২৮ ওভার শেষে ভারত ৮৩/৫। ১২ ওভারে ভারতের প্রয়োজন ১৫৭ রান।
২৭ ওভার শেষে ভারত ৮২/৫, ৩০ রানে ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়া। ধোনি ব্যাটিং ২ রানে।
২৫ ওভার শেষে ভারত ৭৭/৫, ভারতের জয়ের জন্য় প্রয়োজন ১৬৩ রান। ২৬ রানে ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়া। ধোনির ঝুলিতে ১ রান।
আউট পন্থ, ক্রিজে ধোনি-হার্দিক, ২৪ ওভার শেষে ভারত ৭৫/৫
একনজরে পন্থের লড়াই- চারটি বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ বল খেলে পন্থের ৩২ রান করেন। স্ট্রাইক রেট ৫৭.১৪। পন্থই এখনও পর্যন্ত ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোরার।
ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন পন্থ!!! স্যান্টনারের ওভারে বাউন্ডারি লাইনের সামনে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ। ৫৬ বল খেলে পন্থের লড়াই থামল ৩২ রানে।
ভারত ২২ ওভার শেষে ৭১/৪, ম্যাচ জিততে ২৮ ওভারে প্রয়োজন ১৬৯ রান। ভারত কি পারবে? কী মনে হয়
২১ ওভার শেষে ভারত ৭০/৪, ভারতের ডবল পি, পন্থ-পান্ডিয়া জুটিতে লড়াইয়ে ফিরল ভারত।
২০ ওভার শেষে ভারত ৭০/৪। ৩১ রানে ব্যাটিং করছেন ঋষভ পন্থ। ম্যাচ জিততে ভারতের দরকার ১৭০ রান।
After New Zealand's blistering start, Rishabh Pant and Hardik Pandya have rebuilt well.
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
India are 60/4 after 18 overs, needing a further 180 to win from 32 overs.
This game is on a knife-edge!#CWC19
FOLLOW #INDvNZ LIVE! https://t.co/FdH7XRQ3po pic.twitter.com/Hs14jFMdwV
পন্থের ব্যাটে সাময়িক স্বস্তি ভারতীয় শিবিরে, ১৯ ওভার শেষে ভারত ৬২/৪
The smiles have withered, the faith has not. C’mon India!#INDvNZ #CWC19 #TeamIndia #WednesdayMotivation #SemiFinal1 pic.twitter.com/guBSsrySoH
— Pratik Upadhyay (@full_shining) July 10, 2019
পন্থ কি আজ, যুবরাজ বা গম্ভীরের মতো দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারবেন?
We will never find bigger ‘Big Game’ players than these two, where did it all go wrong #CWC19 #INDvNZ pic.twitter.com/2ihgw871Ix
— Dillon (@dil_thakrar) July 10, 2019
১৮ ওভার শেষে ভারত ৬০/৪, ৩২ ওভারে ভারতের প্রয়োজন ১৮০ রান। ২৫ রানে ব্যাট করছেন পন্থ। হার্দিক করেছেন ১৯ রান।
ড্রেসিংরুমে ধোনি
Sourav Ganguly - "This is not acceptable. India needs its most experienced player in the field. He is someone who save the match". 🙏🙏#INDvNZ #CWC2019 pic.twitter.com/0ryKo8i2Du
— Akshay K V (@akshayDHFP) July 10, 2019
৫০ রানের গণ্ডি পার করল ভারত। ১৬.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারত এই রান করেছে।
১৫ ওভার শেষে ভারত ৪৩/৪, ২০ রান করে লড়াই করছেন ঋষভ। ৯ রানে ব্যাাটিং করছেন হার্দিক।
I think They came to Play Cricket!
— Mujahid Malik (@Mujahid48916748) July 10, 2019
Kya Mast Football Match Chal Raha hai 💯😂#INDvNZ #CWCUP2019 pic.twitter.com/VmqARjmSDp
পান্ডিয়ার ব্যাটে আরও একটি চার। ক্রিজে এখন ভারতীয় দলের ডবল পি!!! পান্ডিয়া ও পন্থ। ১৪ ওভার শেষে ভারত ৪২/৪
India's top three - 1 1 1 - it's an emergency! @nzpolice
— BLACKCAPS (@BLACKCAPS) July 10, 2019
The two P's Pant & Pandya at the crease now, still with plenty of batting to come. Good start but more left in this tale!#INDvNZ #BACKTHEBLACKCAPS #CWC19
LIVE 📲 | https://t.co/aU5ayqheAz pic.twitter.com/5JUEcq3KAW
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩৭/৪, ১৯ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ। ৫ রানে তাঁকে সংগত দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।
The tension is high in Manchester!
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
Head to our match centre to follow #INDvNZ live, watch highlights, and listen to radio commentary 👇https://t.co/FdH7XRQ3po#CWC19 pic.twitter.com/69MwWOJrKX
১৩ ওভারের প্রথম বলে জীবনদান পেলেন পন্থ। লকি ফার্গুসনের বলে নিশামের হাতে ক্যাচ তুলে দেন পন্থ। ক্যাচ হাতছাড়া করেন কিউয়ি অল-রাউন্ডার।
The lowest total for the loss of three wickets in a #CWC semi-final match
— Mohandas Menon (@mohanstatsman) July 10, 2019
5/3 - India today (batting 2nd)
8/3 - Australia in 1996 v WI at Mohali (batting 1st made 207/8 and won the match!)#SemiFinal1 #CWC19 #CWC2019#IndvNZ #IndvsNZ#NZvInd #NZvsInd
চার!!! হেনরির ওভারের দ্বিতীয় বলে চার হাঁকালেন ঋষভ। তরুণ বাঁ-হাতির ব্যাটে স্বপ্ন দেখতেই পারে ভারত। ১২ ওভার শেষে ভারত ৩৫/৪
হার্দিকে ব্যাট চার!!! ১১ ওভার শেষে ভারত ৩০/৪
WATCH!
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
Boult 🔥
Kohli ☝️
You can see how much this means to New Zealand! https://t.co/YPqWsIRMfe
সেমিফাইনালের মঞ্চে নিশামের এই ক্য়াচটি টুর্নামেন্টের সেরা ক্যাচ হতে পারে। ২৫ বল খেলে ৬ রান করে আউট হয়েছেন দীনেশ। হেনরির বলে বাঁ-দিকে ঝুঁকে এক হাতে দুরন্ত ক্যাচ নিয়েছেন নিশাম।
১০ ওভার শেষে ভারতের স্কোর ২৪/৪
দীনেশ আউট!!!এক হাতের ক্যাচে দীনেশকে সাজঘরে ফেরালেন নিশাম। আবারও উইকেট নিয়ে চলে গেলেন ম্যাট হেনরি।
পন্থের ব্যাটে আরও একটি চার!!! ধীরে ধীরে ইনিংসের হাল ধরছেন ঋষভ।
ভারতীয় ইনিংসের দ্বিতীয় চারটি এল দীনেশ কার্তিকের ব্যাট থেকে। নবম ওভারের পঞ্চম বলে থার্ড ম্যানে চার হাঁকালেন দীনেশ। ৯ ওভার শেষে ভারত ১৯/৩
This must have been some team talk! #CWC19 | #INDvNZ | #BACKTHEBLACKCAPS pic.twitter.com/I4ISePv0Y9
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
৮ ওভার শেষে ভারত ১৩/৩, ৭ রানে ব্যাটিং করছেন পন্থ। রানের খাতা খোলার অপেক্ষায় দীনেশ কার্তিক।
This @BLACKCAPS fan is loving this start from New Zealand!#CWC19 | #INDvNZ pic.twitter.com/suwEWo4khj
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
৭ ওভার শেষে ভারত ১০/৩, কঠিন সময়ে ক্রিজে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ
ভারতীয় ইনিংসের প্রথম চার হাঁকালেন পন্থ। ৬ ওভার শেষে ভারত ১০/৩
ক্রিজে এখন ভারতীয় দলের দুই যোদ্ধা, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক। প্রসঙ্গত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও এভাবেই ভারতীয় দলের টপ অর্ডার নাড়িয়ে দিয়ে ম্যাচ শুরু করেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ১৭৯ রানে অল-আউট হয় ভারত।
বল হাতে আগুন ঝরাচ্ছে বোল্ট, হেনরি!!! ৫ ওভার শেষে ভারত ৬/৩
New Zealand's mood right now.#CWC19 | #INDvNZ | #BACKTHEBLACKCAPS pic.twitter.com/aaTK4v9E9K
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
চার ওভার শেষে ভারতের স্কোর ৫/৩
🤯#CWC19 | #INDvNZ pic.twitter.com/Ch9OCDIRqG
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
আউট!!! লোকেশ রাহুল ১ রানে সাজঘরে ফিরলেন। ম্যাট হেনরির বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিললেন রাহুল।
In the #CWC19 warm-ups, New Zealand bowled India out for 179...#INDvNZhttps://t.co/7cCz4589Ql
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে আউট বিরাট। বোল্টের গতি ও সুইয়ের সামনে দিশাহারা ভারত!!!৩ ওভার শেষে ভারত ৫/২
ওল্ড ট্রাফোর্ডে বল হতে আগুন ঝরাচ্ছেন বোল্ট!আউট কোহলি। ১ রানে সাজঘরে ফিরলেন বিরাট!!!
ক্রিজে ওয়ান ডে ক্রমতালিকায় এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। ২ ওভার শেষে ভারত ৫/১
আউট রোহিত শর্মা! ১ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন হিটম্যান। ম্যাট হেনরির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত।
১ ওভার শেষে স্কোরবোর্ডে ২ রান তুলল ভারত।
ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মা ও লোকেশ রাহুল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রানে টার্গেট তাড়া করতে নেমে পড়ল ভারত
আঁটোসাঁটো বোলিং। শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করলেন জসপ্রীত বুমরাহ। নির্ধারিত ৫০ ওভারে ২৩৯ রান তুলল নিউজিল্যান্ড। ফাইনালে জেতে ভারতের টার্গেট ২৪০ রান।
৪৯ ওভার শেষে নিউজিল্যান্ড ২৩২/৮, ওভারে দুটি উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার, আউট ম্যাট হেনরি
আবার আউট। ৪৯তম ওভারের প্রথম বলেই আউট ল্যাথাম!!! ল্যাথামকে ১০ রানের মাথায় জাদেজার হাতে ক্যাচ করিয়ে সাজঘরে ফেরালেন ভুবি।
রান আউট!!! নিউজিল্যান্ডের উইকেটের পতন!!! বুমরাহের ওভারে জাদেজার থ্রোয়ে রান আউট হয়ে ফিরলেন রস টেলর। ৭৪ রানে আউট টেলর
৪৮ তম ওভারে জসপ্রীত বুমরাহের হাতে বল তুলে দিলেন বিরাট। প্রথম তিন বলে ১,২,১ রান খরচ করলেন জসপ্রীত। পরের তিন বলে ২,১,উইকেট।
৪৭ তম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১৭/৫।
শুরু হয়ে গেল সেমিফাইনাল মহারণ। ব্যাট হাতে ওল্ড ট্রাফোর্ডে নেমে পড়ল নিউজিল্যান্ড। ৪৬.২ ওভার থেকে খেলা শুরু হল। মঙ্গলবার ৪৬.১ ওভার পর্যন্ত ম্যাচ হয়েছিল।
বিশ্বকাপ সেমিফাইনালে কি বল হাতে নেমে পড়বেন বিরাট? বুধবার রিজার্ভ ডে'তে ম্যাচ শুরুর আগে অবশ্য প্র্যাকটিস পিচে বল করলেন কোহলি। দেখুন ভিডিও
Look who's having a bowl at Old Trafford 👀#INDvNZ | #CWC19 | #TeamIndia pic.twitter.com/15MCblN1ht
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের বাইরের ছবি, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে
🥁🕺🏼💃
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
The atmosphere is building at Old Trafford!#INDvNZ | #CWC19 pic.twitter.com/fDfKzoiQgO
বৃষ্টি বাধা টপকে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪৬ ওভার বল করার সুযোগ পেলে ভারতের টার্গেট দাঁড়াবে ২৩৭ রান।
Bad news 😞
— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019
The rain has increased, and the teams have had to leave the field.
New Zealand: 211/5 (46.1 overs)#INDvNZ | #CWC19 pic.twitter.com/Q0sPZPkhRm
একই ভাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত ২৫, ৩০, ৩৫ এবং ৪০ ওভার ব্যাট করার সুযোগ পেলে কোহলিদের লক্ষ্যমাত্রা গিয়ে পৌঁছবে যথাক্রমে ১৭২, ১৯২, ২০৯ ও ২২৩ রানে।
211 on board. Five wickets in hand. 23 balls remaining. Ross Taylor and Tom Latham at the crease.
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
How much will New Zealand finish with in #CWC19 today?#BackTheBlackcaps pic.twitter.com/CdwvESaakk
সেক্ষেত্রে ডাক ওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিততে সেই ২০ ওভারে ভারতকে করতে হবে ১৪৮ রান।
এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে যদি নিউজিল্যান্ড ব্যাট করতেই না পারে বা ম্যাচ শুরু হতে দেরি হয়, তবে ফলাফলের জন্য নূন্যতম ২০ ওভার বল করাতেই হবে।
Let's hope the 🌧️ stays away on Wednesday!#INDvNZ | #CWC19 pic.twitter.com/DOnJM5R6ah
— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019
প্রসঙ্গত বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম রিজার্ভ ডে'তে ম্যাচ খেলা হচ্ছে। এর আগে ১৯৭৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় এডিশনও হয়েছিল ইংল্যান্ডে। সেবারও টুর্নামেন্ট প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তার জেরে বেশ কিছু ম্যাচ রিজার্ভ ডে-তে খেলা হলেও সেগুলির মধ্যে কোনওটি নক আউট পর্যায়ের ছিল না।
লিগ পর্বের পয়েন্ট টেবিলে নিউজিল্য়ান্ডের আগে ১ নম্বরে শেষ করেছিল ভারত। কিউয়িরা লিগ পর্ব শেষ করেছিল ৪ নম্বরে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে কিউয়িদের আগে শেষ করায় ফাইনালে যাবে ভারত
উল্লেখ্য ম্যাঞ্চেস্টারের আকাশ এদিনও মেঘলা থাকবে। সেক্ষেত্রে এদিনও বৃষ্টি হতে পারে। ওভার কমিয়েও খেলা চালু করা সম্ভব না হলে, লিগ পর্বের পয়েন্ট টেবিল দেখা হবে।