৯ উইকেটে জিতে লঙ্কা বাহিনীর নক আউটের পথ আটকে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ৯ উইকেটে হেরে গেল শ্রীলঙ্কা। যার ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে গেল লঙ্কা ব্রিগেডের কাছে। ছয় ম্যাচে ৬ পয়েন্ট, এই অবস্থায় খেলতে নেমেছিল দিমুথ করুনারত্নের দল। শেষ তিনটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত ছিল শ্রীলঙ্কার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হার লঙ্কা বাহিনীর কাজটা কার্যত অসম্ভব করে দিল।

এরপরে দুটি ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা নকআউট পর্বে উঠতে পারবে কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়ে গেল। এদিন প্রথমে টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে কোন ব্যাটসম্যানই নিজেদের মেলে ধরতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কুশল পেরেরা ও অভিষ্কা ফার্নান্দো। দুজনেই করেন ৩০ রান।

এছাড়াও কুশল মেন্ডিস, ডি সিলভা, জীবন মেন্ডিস, তিসারা পেরেরা সকলে ব্যাটে শুরুটা করেও ইনিংসকে বড় রানে বদলে দিতে পারেননি। যার নিট ফল ৪৯.৩ ওভারে মাত্র ২০৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কা বাহিনী। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিস মোরিস ও ডোয়েন প্রিটোরিয়াস তিনটি করে উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাদা নেন দুটি উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা অসাধারণ ব্যাটিং করল। মাত্র ১ উইকেট খুইয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ১৫ রানে ফিরে গেলেও হাশিম আমলা ৮০ রান ও ডু প্লেসি ৯৬ রানে অপরাজিত থেকে ম্যাচ বের করে নেন।

দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে নক আউটের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এদিন প্রোটিয়ারা শ্রীলঙ্কাকেও সেই দোরগোড়ায় পৌঁছে দিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 28, 2019, 23:09 [IST]
Other articles published on Jun 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+