বিশ্বকাপে প্রথম পয়েন্টের খোঁজে দক্ষিণ আফ্রিকা, জয়ে ফেরার লড়াই ওয়েস্ট ইন্ডিজের

দুই দলের দুই পরিস্থিতি, একদিকে বিশ্বকাপে প্রথম পয়েন্টের খোঁজে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচের ভুল ক্রুটি শুধরে নিয়ে ফের জয়ে ফেরার লড়াই ওয়েস্ট ইন্ডিজের। সোমবার টাইটানিকের শহর সাউদাম্পটনে ওয়ান ডে ক্রমতালিকার তিন( দক্ষিণ আফ্রিকা) বনাম আটের (ওয়েস্ট ইন্ডিজ) লড়াইয়ের দিকে চোখ ক্রিকেটবিশ্বের

হেড টু হেড পরিসংখ্যান-

হেড টু হেড পরিসংখ্যান-

বিশ্বকাপের মঞ্চে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ছয় বার, যার মধ্যে চার বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, আর ২ বার জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের গেম চেঞ্জার হতে পারেন যারা

ওয়েস্ট ইন্ডিজের গেম চেঞ্জার হতে পারেন যারা

১) ক্রিস গেইল- পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভুল আম্পায়ারিংয়ে আউট হন, অবশ্যই প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল।

২) জেসন হোল্ডার- অলরাউন্ডার হোল্ডার গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেন। বল হাতে ছন্দে রয়েছেন।

৩) ওসানে থমাস- বিশ্বকাপের প্রথম দিন থেকে বল হাতে আগুন ঝরাচ্ছেন থমাস। পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে তার পারফর্ম্যান্সের দিকে নজর থাকবে।

৪) রাসেল - শেষ ম্যাচে অহেতুক বিপজ্জনক শট খেলে রাসেল আউট না হলে ম্যাচ জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেকারণেই প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের উইকেটের ভ্যালু বুঝে খেলতে চাইবেন বিধ্বংসী ব্যাটসম্যান রাসেল।

দক্ষিণ আফ্রিকা দলে গেম চেঞ্জার হতে পারেন যারা

দক্ষিণ আফ্রিকা দলে গেম চেঞ্জার হতে পারেন যারা

প্রোটিয়া দলকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও এখনও পর্যন্ত প্রথম তিন ম্যাচে কোনও কামাল দেখাতে পারেনি দল। সেই সঙ্গে প্রোটিয়া শিবির এখন যেন মিনি হাসপাতাল, চোট পেয়ে স্টেইন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ইন্ডিয়া ম্যাচে বাদ গিয়েছিলেন লুঙ্গি। এরপর আবার বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের হ্য়াটট্রিক করে লজ্জার রেকর্ড ডুপ্লেসিরা। সব মিলিয়ে চাপের সাগরে দল। তবে নিজেদের দিনে যে কোনও দলকেই পথে বসানোর ক্ষমতা রাখে প্রোটিয়ারা। ম্যাচের মোর ঘোরানোর ক্ষমতা রাখেন ইমরান তাহির, কাগিসো রাবাদা, অধিনায়ক ডুপ্লেসি,হাসিম আমলা, কুইন্টন ডি'ককরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 9, 2019, 16:10 [IST]
Other articles published on Jun 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+