বিশ্বকাপের ফাইনাল ডে। রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নামছে নিউজিল্যান্ড। মাঠে ফাইনাল মহারণের বল গড়ানোর আগে দেখে নেওয়া যাক, লর্ডসে খেলা চার বিশ্বকাপ ফাইনালের ফলাফল
১) ১৯৭৫ বিশ্বকাপ
প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল ঐতিহাসিক লর্ডসে। সেবার লর্ডসের মাঠে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করে (৬০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৭৪ রানে।লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ফাইনাল জিতেছিল ১৭ রানে।
২) ১৯৭৯ বিশ্বকাপ
বিশ্বকাপের দ্বিতীয় আসরে লর্ডস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে (৬০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ২৮৬/৯ রান তোলে। জবাবে ইংল্যান্ড অলআউট ১৯৪ রানে! ৯২ রানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
৩) ১৯৮৩ বিশ্বকাপ-
ঐতিহাসিক লর্ডসে সেবার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয় রথ থামিয়ে চ্যাম্পিয়ন ভারত। প্রথমে ব্যাট করে ভারত অলআউট ১৮৩ রানে। এই অল্প পুঁজির রান নিয়েই ক্যারিবিয়ানদের ১৪০ রানে অলআউট করে ৪৩ রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনাল জিতেছিল কপিল দেবরা।
৪) ১৯৯৯ বিশ্বকাপ
লর্ডসে ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন অজিরা। ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৩২ রানে অলআউট হয়। জবাবে ২০.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৮ উইকেটে বিশ্বকাপ জেতে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া।