দারুণভাবে শুরু করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানে হার শ্রীলঙ্কার

রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেও শেষ অবধি অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে হারল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার করা ৭ উইকেটে ৩৩৪ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেল মাত্র ২৪৭ রানে। যার ফলে বিশ্বকাপে ওপরের দিকে ওঠার পথ ধীরে ধীরে আরও কঠিন হতে চলেছে লঙ্কা ব্রিগেডের।

এদিন টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার দারুণ শুরু করেন। ডেভিড ওয়ার্নার ২৬ রান করে ফিরে গেলেও অধিনায়ক অ্যারন ফিঞ্চ অনবদ্য শতরান করেন।

এদিন তাঁর ১৩২ বলে ১৫৩ রানের ইনিংস কোনও অস্ট্রেলীয়র বিশ্বকাপে করা সর্বোচ্চ ইনিংস। এছাড়াও মিডল অর্ডারে স্টিভ স্মিথ ৫৯ বলে ৭৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ঝোড়ো ৪৬ রান করে যান। সবমিলিয়ে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৪ রান তোলে।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অসাধারণ শুরু করে। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরা ঝোড়ো খেলতে শুরু করেন। ১৫.৩ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ে। দলগত ১১৫ রানের মাথায় ৫২ রানে আউট হন কুশল পেরেরা।

এরপরে ধীরে ধীরে শ্রীলঙ্কা ইনিংস টানতে থাকেন করুণারত্নে। তবে তিনি ৩৩তম ওভারের মাথায় ৯৭ রানে আউট হতেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যেতে শুরু করে। আর কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। যার ফলে ৪৫.৫ ওভারের মধ্যে ২৪৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 15, 2019, 23:14 [IST]
Other articles published on Jun 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+