শাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আফগানদের ৬২ রানে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়ে নক আউটের দৌড়ে ভেসে রইল বাংলাদেশ। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে বাংলাদেশকে জয় এনে দিলেন শাকিব আল হাসান। অলরাউন্ডার হিসাবে ব্যাটে অর্ধশতরান করার পরে বল হাতেও পাঁচ উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশ ৬২ রানে ম্যাচ জেতে।

এদিন টসে জিতে প্রথমে বল করে আফগানিস্তান। বাংলাদেশ এদিন শুরুটা খুব একটা ভালো করেননি। লিটন দাস ওপেন করতে নেমে ১৬ রানে ফেরত যান। তবে অপর প্রান্তে তামিম ইকবাল (৩৬) ও শাকিব আল হাসান (৫১) সামলে নেন। শাকিব ফের এক অনবদ্য অর্ধশতরান করেন।

চার নম্বরে নামা মুশফিকুর রহমান অনবদ্য ৮৩ রান করেন। শেষদিকে নেমে মোসাদ্দেক হোসেন ২৪ বলে ঝোড়ো ৩৫ রান করে যান। সবমিলিয়ে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৬২ রানে ইনিংস শেষ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি আফগানরা। অধিনায়ক গুলবদিন নায়িব ৪৭ ও রহমত শাহ ২৪ রান করেন। এই দুজন ফিরে গেলে মিডল অর্ডারে কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় আফগানদের।

শেষদিকে শামিউল্লাহ ৪৯ রান করে অপরাজিত থাকলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আফগানরা ৪৭ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 24, 2019, 23:38 [IST]
Other articles published on Jun 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+