লোকসভার ভোট পর্ব মিটলেই এবার বিশ্বকাপ ক্রিকেট জ্বরে কাবু হতে চলেছে ভারত। এই মাসের একেবারে শেষে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে সেই উপলক্ষে বিশ্ব ক্রিকেটের নিয়ম সংস্থা আইসিসি অফিশিয়াল সং প্রকাশ করল। স্ট্যান্ড বাই নামের এই গানটি লরিন ও ইংল্যান্ডের রুডিমেন্টাল একসঙ্গে তৈরি করেছে।
আগামী ৩০মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। সারা বিশ্বের খেলাধুলোর ইভেন্টগুলির মধ্যে ক্রিকেট বিশ্বকাপ অন্যতম বড়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, কোটি কোটি ক্রিকেটভক্ত এবার ক্রিকেট জ্বরে কাঁপছে চলেছে।
৪৮ টি ম্যাচের এই টুর্নামেন্টের এবার আসর বসছে ইংল্যান্ডে। আগামী ১৪ জুলাই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হয় এখন সেটাই দেখার অপেক্ষা।