হল না মধুরেন সমাপয়েৎ, স্বান্ত্বনা-জয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল ইংল্যান্ড - শেষ রক্ষায় ব্যর্থ ঝুলনরা

বৃহস্পতিবার মুম্বইয়ে তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ২ উইকেটে পরাজিত হল মিতালী রাজের ভারত। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল তারা। কাজেই সিরিজের নিরিখে এই জয়কে ইংল্যান্ডের স্বান্ত্বনা-জয় হলেও আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল তারা। পাকিস্তানের না খেলার কারণে এই পয়েন্টটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এদিন টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ফের ধরা পড়ল ভারতের মিডল অর্ডারের ব্যর্থতা। স্মৃতি মান্ধানা (৬৬) ও পুনম রাউত (৫৬)-এর ১২৯ রানের জুটি বড় ইনিংসের মজবুত ভিত গড়ে দিলেও তার ফায়দা নিতে পারেননি বাকিরা। এঁরা দুজন ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু দীপ্তি শর্মা (২৭) ও ১০ নম্বরে নামা শিখা পাণ্ডে। ইংরেজ বোলার ক্যাথরিন ব্রান্ট-ই ভারতের প্রথম ৫ ব্যাটসওম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন।

ঝুলন গোস্বামীর দাপটে রান তাড়া করতে নেমে বিপদে পড়েছিল ইংরেজ মহিলারা। ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু এখান থেকে অধিনায়িকা হিথার নাইট (৪৭) ও ড্যানিয়েলে ওয়ায়েট (৫৬) ও জর্জিয়া এলউইস (৩৩) ইংরেজদের জয় এনে দেন। ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রানে পৌঁছে যায় তারা।

ঝুলনের ৩ উইকেটে পাশাপাশি শিখা পাণ্ডে ও পুনম যাদব ২টি করে ও দীপ্তি শর্মা ১টি উইকেট নেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 28, 2019, 18:03 [IST]
Other articles published on Feb 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+