
কী এই ভারত গাঁট?
এখনও পর্যন্ত বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবারই মেন ইন ব্লুজই জয়ী হয়েছে। ফলে বিশ্বকাপে সামনে ভারত পড়লেই পাক খেলোয়াড়দের উপর বাড়তি স্নায়ুর চাপ তৈরি হয়।

এবারই মওকা
মইন বলছেন এবারই এই গাঁট ছাড়ানোর সবচেয়ে বড় মওকা রয়েছে। তাঁর যুক্তি একই দেশে ২ বছর আগে সরফরাজ আহমেদের দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। জুন মাসের ইংল্যান্ডের পরিবেশে তাঁদের বোলাররা আরও একবার ভারতীয় ব্য়াটসম্যানদের কুপোকাত করবেন বলেই তিনি মনে করছেন। তাই বলছেন এবার পাকিস্তানর মওকা।

যা দেখতে পাচ্ছেন না তিনি
মইনের যুক্তি সঠিক হলেও তিনি যে দিকটি দেখতে পাচ্ছেন না তা হল ভারতীয় বোলিং আক্রমণ। গত একবছরের বিদেশের মাটিতে ভারতীয় জোরে বোলিং ইউনিট ও রিস্ট স্পিনারদের জুটি ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছে। কাজেই একই পরিবেশে পাকিস্তানি ব্যাটসম্যানদেরও ভারতীয় বোলারদের মোকাবিলা করতে হবে।

কবে ভারত পাক?
আগামী ৩০ মে তারিখে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। আগামী ১৬ জুন তারিখে ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও পাকিস্তান দুই দল মুখোমুখি হবে। তখনই দেখা যাবে, মইনের এই ভবিষ্যদ্বাণী আদৌ ফলে কি না।


Click it and Unblock the Notifications




















