
চার নম্বর ব্য়াটসম্যান
বিশ্বকাপে কোহলি চার নম্বরে ব্যাট করতে পারে বলেছিলেন কোচ রবি শাস্ত্রী। বিরাট এদিন জানালেন, যদি দলের প্রয়োজন হয়, তাহলে তাই করবেন। তাঁর মতে তিন ও চার নম্বরে ব্যাট করার ধরণে বিশেষ তফাত নেই। তাই হঠাত জায়গা বদলে তাঁর অসুবিধা হবে না। তাছাড়া আগেও তিনি অনেক ম্যাচেই চার নম্বরে ব্য়াট করেছেন।

আইপিএল-কে ধরা হবে না
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের পর ১ মাস ভারতীয় খেলোয়াড়রা আইপিএল খেলবেন। কিন্তু তার আগেই দল বাছার কাজ সেরে ফেলা হবে বলে জানিয়েছেন বিরাট। তিনি স্পষ্ট জানান, আইপিএল-এল পারফরম্যান্সকে বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে ধর্তব্যে আনা হবে না। আইপিএল-এ খারাপ খেললে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হবে, এমনটা নয়। বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী আগেই একটি মজবুত স্কোয়াড হবেছে নেওয়া হবে।

বোলিং কম্বিনেশন
বিরাট জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী বোলিং কম্বিনেশন বাছা হবে। যদি সিমিং উইকেট হয় তাহলে এক জন স্পিনার বসিয়ে, হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তিন পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

কুলদীপ না চাহাল?
সেক্ষেত্রে সেই এক স্পিনার, কুলদীপ না চাহাল কে হবে এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনও উত্তর তিনি দেননি। তিনি বলেছেন, দুজনের মধ্যে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। দুজনে জুটি হিসেবে দারুণ শক্তিশালী। মাঝের ওভারে তাঁদের রান আটকানোর ক্ষমতা ও উইকেট তোলার জন্যই দল গত দুই বছরে অভাবনীয় সাফল্য পেয়েছে বলেও জানান তিনি।

কেএল রাহুলের জায়গা কি পাকা?
টি২০আই সিরিজে রাহুল ফর্মে ফেরায় তিনি দারুণ খুশি বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, রাহুল ক্রিকেটিয় শট খেলেই দ্রুত রান তুলতে পারে। এটা একটা বিরল ক্ষমতা। তবে টি২০-র দুটি ইনিংসই তাঁকে বিশ্বকাপের টিকিট দেবে না। বিরাট ইঙ্গিত দিয়েছেন, একদিনের সিরিজেও তাঁকে নিয়মিত খেলানো হতে পারে। ধারাবাহিকভাবে রান করতে পারলেই ইংল্যান্ড যাবেন রাহুল।


Click it and Unblock the Notifications




















