
বিশ্বকাপের 'টিম কম্বিনেশন'
সিরিজ হারে ভারতের সামনে বেশ কয়েকটি প্রশ্ন উপস্থিত হয়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু বিরাটের দাবি কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। তাঁরা জানেন, কী চাইছেন, এবং সেই মতো দলও বাছা হয়ে গিয়েছে। হার্দিক ফিরলেই দলের বারসাম্য ফিরবে বলে মনে করছেন তিনি। একটি মাত্র জায়গা নিয়ে আলোচনা চলছে বলে জানান ভারত অধিনায়ক।

শেষ সুযোগ
কোহলি জানিয়েছেন সিরিজের শুরু থেকেই অনিয়মিতদের অন্তত একবার করে সুযোগ দেওয়াটাই তাদের পরিকল্পনা ছিল। শেষ তিন ম্যাচে তারা সেটাই করেছএন। কিন্তু একে পরাজয়ের কারণ হিসেবে মানতে নারাজ বিরাট। জানিয়েছেন, দলের সার্বিক মান বাড়াতে চান তাঁরা। কিন্তু দলে পরিবর্তনের জন্য হার, এমনটা বলতে চান না তিনি।

এই পরাজয় আশীর্বাদ
বিশ্বকাপের ঠিক আগে এই পরাজয় একপ্রকার আশীর্বাদ বলেই মনে করছেন বিরাট কোহলি। তাঁর মতে গত কয়েক মাস ধরে দারুণ পারফর্ম করেছেন তাঁরা। অনেক ম্যাচ জিতেছেন। তাতে দলের ভুল ত্রুটিগুলি ঢাকা পড়ে গিয়েছিল। এই সিরিজ হারের প্রতিফলন ঘটবে দলের সদস্যদের মধ্যে - এমনটাই আশা অধিনায়কের। তিনি মনে করছেন সিরিজের ভুল-ত্রুটি শুধরে দারুণভাবে বিশ্বকাপে ফিরবে দল।


Click it and Unblock the Notifications




















