বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্স নিয়ে একেই ঘরে-বাইরে প্রবল চাপের মুখে সরফরাজরা। সোশ্যাল মিডিয়ায় পাক ক্রিকেটারদের নিয়ে এখন মিমের ছড়াছড়ি। এর মাঝে এবার মারাত্মক ভুল করে বসলেন ইমরানের স্পেশ্যাল অ্যাসিট্যান্ট।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সহকারী নইম উল হক শনিবার টুইটারে লিখেছেন, ১৯৬৯ সালে পাক প্রধানমন্ত্রী!এই পোস্টের সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের ছবি পোস্ট করেছেন নইম। বোঝাই যাচ্ছে ১৯৬৯ সালের ইমরান খানের ছবি পোস্ট করতে গিয়ে ভুল করে কিশোর সচিনের সাদা কালো ছবি পোস্ট করে বসেন তিনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় ইমরানের সহকারীর টুইট ঘিরে হাসি ঠাট্টা শুরু হয়েছে।
PM Imran Khan 1969 pic.twitter.com/uiivAOfszs
— Naeem ul Haque (@naeemul_haque) June 21, 2019
Sachin Tendulkar, 1988 pic.twitter.com/JyCxHF3d3P
— IRONY MAN (@karanku100) June 22, 2019
ভারতীয় এক ক্রিকেট সমর্থক পাক প্রধামনন্ত্রীর সহকারীর ভুল পোস্টের পাল্টা দিয়ে ইমরান খানের ছবি টুইট করে লিখেছেন, ইনি হলে ১৯৮৮-র সচিন তেন্ডুলকর।স্বভাবতই ভারতীয়রা টুইটার জুড়ে ভুল পোস্ট ঘিরে মজার খোরাক শুরু হয়েছে।
Inzamam-ul-Haq 1976 pic.twitter.com/uGBVbplnlP
— Krishna (@Atheist_Krishna) June 22, 2019
Paresh Rawal 1972 pic.twitter.com/KAtGu2w6y1
— Kaustubh Sinha (@kaustubh__sinha) June 22, 2019
বিরাট কোহলির ছোটবেলার ছবি পোস্ট করে অন্য এক ক্রিকেটভক্ত লিখেছেন বিশ্বাস করুন, এটা ১৯৭৬ সালের ইমজামাম উল হকের ছবি! মোদির ছবি পোস্ট করেও কমেন্ট করেছেন অনেকে। মোদির ছোটবেলার ছবি পোস্ট করে লিখেছেন, ইনি ১৯৭২ সালে পরেশ রাওয়াল!