
ওয়েস্ট ইন্ডিজের ৬১ তম হার
টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচ হারের পর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ক্যারিবিয়ানদের ম্যাচ হারের সংখ্যা দাঁড়াল ৬১।

ক্যারিবিয়ানদের লজ্জার রেকর্ড
বিরাটদের বিরুদ্ধে মুম্বই টি-টোয়েন্টি হারের পর সীমিত ওভারের কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় শীর্ষস্থানে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৬১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হেরে তালিকায় শীর্ষস্থানে ছিল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ বুধবার ৬১তম টি-টোয়েন্টি ম্যাচ হেরে সেই তালিকায় শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষস্থানে জায়গা করে নিল।

একনজরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি হেরেছে কোন পাঁচ দল
১) শীর্ষে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ
৩) বাংলাদেশ, ৬০টি ম্যাচ হেরেছে
৪) নিউজিল্যান্ড ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে
৫) পাকিস্তান ৫৫টি ম্যাচ হেরেছে।

টি-টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান
বুধবার টি-টোয়েন্টিতে ভারতীয় তৃতীয় সর্বোচ্চ রান হাঁকাল। এর আগে ইন্দোরে ভারতীয় দল ২০১৭ সালে ২৬০/৫ রান হাঁকিয়েছিল। এরপর তালিকায় দুনম্বরে থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ২৪৪/৪(২০১৬সালে), এরপরই তালিকায় থাকবে বুধবার ওয়াংখেড়ের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ২৪০ রানের ইনিংস।

ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম হাফ সেঞ্চুরি বিরাটের
ম্যাচে ২১ বলে ৫০ রানের গণ্ডি ছুয়েছেন বিরাট। যা ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি। তালিকায় শীর্ষে যুবরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যুবরাজ সিং।
ম্যাচে বিরাট ২৯ বলে ৭০ রান করে নটআউট থাকেন। এই রানের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের সঙ্গে বিরাটও ২৬৩৩ রান হাঁকিয়ে একই স্থানে রয়েছেন।

টি-টোয়েন্টি তিন ব্যাটসম্যানের এই কীর্তি
মুম্বই টি-টোয়েন্টিতে ভারতের তিন ব্যাটসম্যান একই ম্যাচে ৭০ প্লাস রান করলেন। ওপেনিংয়ে রোহিত-রাহুল দুই ক্রিকেটারই ৭০ প্লাস রান করেন। এরপর চার নম্বরে নেমে বিরাট কোহলি ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই প্রথম আন্তর্জাতিক কোনও টি-টোয়েন্টি ম্যাচে তিন ব্যাটসম্যান ৭০ প্লাস করলেন।


Click it and Unblock the Notifications




















