মুম্বইয়ে স্টার্ক- কামিন্স শো! ধাওয়ান-রাহুলের শুরুর ভিতে বড় রান গড়তে ব্যর্থ ভারত

মুম্বইয়ে ব্যাটে মুখ থুবড়ে পড়ল ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ গজে নির্ধারিত ৫০ ওভার টিঁকে থাকতে পারল না কোহলি অ্যান্ড কোম্পানি। ৪৯.১ ওভারে 'মেন ইন ব্লু'কে অস্ট্রেলিয়া ২৫৫ রানে অলআউট করেছে। ফলে ম্যাচ জিততে স্মিথ-ওয়ার্নারদের ২৫৬ রান করতে হবে।

View this post on Instagram

Will 255 be enough at the Wankhede? #INDvAUS

A post shared by ESPN India (@espnindia) on

টস জিতে ফিঞ্চের বোলিংয়ের সিদ্ধান্ত

টস জিতে এদিন ফিল্ডিং নিয়ে শুরু থেকে আধিপত্য দেখিয়ে খেলেছে অস্ট্রেলিয়া। শুরুতে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে রোহিত ১০ রানে সাজঘরে ফেরেন। শিখর-রাহুলের জুটি নির্ভরশীল ব্যাটিং করে শুরুটা দারুণ করলেও দলকে বড় রানে পৌঁছে দিতে পারেননি।

ধাওয়ান-রাহুলের হাফ সেঞ্চুরি

ধাওয়ান-রাহুলের হাফ সেঞ্চুরি

লোকেশ রাহুল হাফসেঞ্চুরি হাঁকানোর আগে আগারের বলে স্মিথের হাতে সহজ ক্যাচ দিয়ে আসেন। ৬১ বল খেলে রাহুল ৪৭ রানে আউট হন। ইনিংসে ৪টি চার হাঁকিয়েছেন। এরপর ফর্মে ফেরা ধাওয়ান আউট হন।

৯১ বলে এদিন ৭৪ রান করলেন গব্বর। ইনিংসে ৯টি চার ও ১টি ছয় রয়েছে। কামিন্সের শিকার হয়ে আগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধাওয়ান। চোট সারিয়ে ওডিআইয়ে প্রত্যাবর্তন করে এদিন ভালো খেললেও উইকেট ছুঁড়ে দিয়ে এসে বোকামো না করলে ধাওয়ানের ব্য়াটে আরও বড় রান অপেক্ষা করছিল।

ব্যর্থ মিডল অর্ডার

অন্যদিকে মিডল অর্ডারে এদিন কেউই বড় রান পাননি। স্টার্ক, কামিন্সের গতির সামনে আইয়ার ৪, পন্থ ২৮ রান করে আউট হয়। জাম্পার বলে ১৬ রানের মাথায় অজি স্পিনারের হাতে সহজতম ক্যাচ দিয়ে এদিন আউট হন বিরাট। শেষ দিকে জাদেজা ২৫ রান জুড়েছেন। শার্দুলের ১৩ ও শামির ১০, কুলদীপের ১৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে ভারত আড়াইশো রানের গণ্ডি পার করে।

বল হাতে স্টার্ক-কামিন্সের দাপট

বল হাতে এদিন অজি দল ভারতকে ২৫৫ রানে বেধে রাখে। অজিদের হয়ে স্টার্ক ৩টি উইকেট নিয়েছেন। শিকারের তালিকায় রোহিত, আইয়ার ও শার্দুল ঠাকুর রয়েছেন।

বাকিদের মধ্যে কামিন্স ২টি ও রিচার্ডসন ২টি উইকেট পেয়েছেন। স্পিনবিভাগে জাম্পা ও আগার ১টি করে উইকেট নেন। ২৫৫ রানের পুঁজি নিয়ে মুম্বইয়ে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিংয়ে মিরাকেল করতে পারে কিনা, দেখার!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 14, 2020, 17:47 [IST]
Other articles published on Jan 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+