ভারত বনাম অস্ট্রেলিয়া: অধিনায়ক হিসেবে ধোনিকে টপকে রেকর্ডবুকে বিরাট কোহলি

রেকর্ড আর বিরাট কোহলি যেন সমার্থক! এদিন ক্রিকেট কেরিয়ারে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন। এবার অধিনায়ক হিসেবে নয়া কীর্তি ভিকের। ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৫০০০ রান হাঁকানোর মাইলস্টোন গড়লেন 'চেজমাস্টার'। আর এই কীর্তিতে অধিনায়কদের মধ্যে দ্রুততম বিরাট।

অধিনায়ক হিসেবে বিরাট ওডিআই ক্রিকেটে ৮২ ইনিংস খেলে দ্রুততম পাঁচ হাজার রানের মালিক হলেন।

প্রসঙ্গত এই কীর্তি হাঁকানোয় ফলে ক্যাপ্টেন হিসাবে পূর্বসূরি ধোনিকে টপকে গেলেন বিরাট। এর আগে অধিনায়কদের মধ্যে ওডিআইয়ে দ্রুততম পাঁচ হাজার রানের মালিক ছিলেন ধোনি।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ওডিআইয়ে ১২৭ ইনিংস খেলে ৫হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। এই তালিকায় ১৩১ ইনিংস খেলে অধিনায়ক হিসেবে ওয়ান ডে ক্রিকেটে রিকি পন্টিংয়ের ৫ হাজার রান রয়েছে।

উল্লেখ্য বেঙ্গালুরুতে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮৭ রান তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাটিং করেন বিরাট। তিনে নেমে ৫৭তম ওডিআই হাফ সেঞ্চুরি হাঁকালেন। দ্বিতীয় উইকেটে রোহিতের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে সিরিজ নির্ণায়ক ম্যাচ জয়ের ভিত তৈরি করেন কোহলি। বিরাট শেষ পর্যন্ত ৮৯ রান করে আউট হন। ১১ রানের জন্য এদিন সেঞ্চুরি মাঠে ফেলে আসেন চেজমাস্টার। ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত ৭ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল।

এখানেই শেষ নয়, রান তাড়া করতে নেমে ওডিআই ক্রিকেটে এদিন ৭ হাজার রানের গণ্ডি পার করলেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 19, 2020, 19:33 [IST]
Other articles published on Jan 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+