
কী হতে পারে ভারতীয় দলের ওপনিং
রোহিত-ধাওয়ান ওপেনিংয়ে না থাকলে রাহুলের সঙ্গে মনীশকে দিয়ে ওপেন করানো হতে পারে। বিরাট নিজে অতীতে সীমিত ওভারে টি-টোয়েন্টিতে ওপেন করেছেন। তাই দলের প্রয়োজনে ওপেনিং ওডিআইয়ে করতে পারেন। অন্যথা সবকিছু ঠিকঠাক থাকলে রোহিত ও ধাওয়ানই ওপেনিংয়ে থাকবেন।
|
মিডল অর্ডার
ওপেনারদের চোট-আঘাত নিয়ে চিন্তায় না পড়তে হলে রাজকোটের উইনিং কম্বিনেশন ধরে রেখেই বিরাট খেলতে নামবেন। সেক্ষেত্রে তিনে বিরাট, চারে শ্রেয়স ও পাঁচে রাহুল। ছয়ে মনীশ, সাতে অলরাউন্ডার জাদেজা। ঋষভ পন্থ মাথার চোটের পর্যবেক্ষণের পর দলে ফিরলে সেক্ষেত্রে, নিয়মিত উইকেটকিপার হিসেবে তিনি দলে ঢুকবেন ও ছয় নম্বরে নামতে পারেন।
|
বোলিং ইউনিট
রাজকোটে শেষ ম্যাচে শামি, বুমরাহ, সাইনির পেস আক্রমণে নজর কেড়েছিল। ফলে তিনজন থাকছেন। সঙ্গে কুলদীপ স্পিনার হিসেবে খেলবেন।
|
চিন্নাস্বামীতে শেষ ওডিআইয়ের ফল
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর এই মাঠে শেষবার ভারত ওডিআই ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৩৩৪ রান তুলেছিল। জবাবে ভারত ৩১৩ রান করে। অজিরা ২১ রানে ম্যাচ জিতেছিল। ওয়ার্নার ১২৪ ও ফিঞ্চ ৯৪ রান করেছিলেন।


Click it and Unblock the Notifications



















