বেঙ্গালুরু অজি বধ করে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। এদিন ২৮৭ রান তাড়া করতে নেমে রোহিত ১১৯ রান করে জয়ের ভিত গড়ে দেন। সেই ভিতে ব্য়াট করে বিরাট ৮৯ করেন। শেষদিকে আউট না হলে বিরাটেরও সেঞ্চুরি পাকা ছিল। ৪৪ রানে অপরাজিত থেকে ভারতকে ৭ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। চার নম্বরে কেন তিনিই দলের পছন্দ, চিন্নাস্বামীতে দুরন্ত ব্যাটিংয়ে ফের বুঝিয়ে দিলেন মুম্বইয়কর। শ্রেয়সের ধুঁয়াধার ব্যাটিংয়ের সুবাদে ১৫ বাকি বাকি থাকতেই ম্যাচ জিতল ভারত। মুম্বইয়ে সিরিজের প্রথম ম্যাচ হারলেও রাজকোট ও বেঙ্গালুরু ওডিআই জিতে নিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিল মেন ইন ব্লু।
INDIA WIN
— BCCI (@BCCI) January 19, 2020
A clinical performance by #TeamIndia as they win by 7 wickets and clinch the series 2-1.#INDvAUS pic.twitter.com/LnhgbjdDI8
রোহিতের শতরান, কোহলির ৮৯ রানে ভর করে ৭ উইকেটে বেঙ্গালুরু ওডিআই জিতে নিল ভারত।
১২৮ বলে ১১৯ রান করে আউট হলেন রোহিত শর্মা
Rohit Sharma v Australia in Bengaluru
— cricket.com.au (@cricketcomau) January 19, 2020
2013: 209 from 158 balls
2017: 65 from 55 balls
2020: 119 from 128 balls #INDvAUS pic.twitter.com/IBpNVgZVBK
রোহিতের সেঞ্চুরি এল ১১০ বলে।
ওডিআই কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি করলেন হিটম্যান।
💯
— BCCI (@BCCI) January 19, 2020
Here it is! 29th ODI hundred for @ImRo45 and his eighth against Australia.
Live - https://t.co/VThwmeOEBJ #INDvAUS pic.twitter.com/rALfE9vr67
৬৯ রানে ব্যাটিং করছেন হিটম্যান
বেঙ্গালুরুতে হাফ সেঞ্চুরি করে ধাপে ধাপে শতরানের পথে এগিয়ে চলেছেন রোহিত শর্মা।
রান তাড়া করতে নেমে ৮.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে পঞ্চাশ রানের গণ্ডি পার করল ভারত।
ম্যাচ জিততে ভারতকে ২৮৭ রান করতে হবে।
#TeamIndia need 287 runs to win the 3rd ODI and the series.
— BCCI (@BCCI) January 19, 2020
Thoughts?#INDvAUS pic.twitter.com/fv8JaVCJct
নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ২৮৬ রান তুলল।
ডেথ ওভারে শামির বোলিংয়ের বিরুদ্ধে হেলিকপ্টার শট হাঁকিয়ে শ্রেয়স আইয়ারের হাতে জমা পড়লেন স্টিভ স্মিথ।
সেঞ্চুরির পর আউট স্মিথ। ১৩১ রান করে হেলিকপ্টার শট খেলে আউট স্মিথ।
ওডিআইয়ে এটি স্মিথের নবম সেঞ্চুরি
১১৭ বলে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। আউট মিচেল স্টার্ক।
উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা।
৫৪ রানে বিরাটের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন লাবুসানে।
অসাধারণ ক্যাচে লাবুসানকে সাজঘরে পাঠালেন বিরাট কোহলি।
স্টিভ স্মিথের পর এবার বেঙ্গালুরুতে হাফ সেঞ্চুরি মার্নাস লাবুসানের। দুই ডানহাতির হাফসেঞ্চুরিতে ভর করে চালকের আসনে অস্ট্রেলিয়া।
৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে।
এটাই হতে পারে ম্যাচের মোড় ঘোড়ানো মুহূর্ত।
ফিঞ্চকে রান আউট করলেন জাদেজা।
রান আউট ফিঞ্চ। স্টিভ স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে ১৯ রান করে রান আউট হলেন ফিঞ্চ।
শামির বলে আউট ডেভিড ওয়ার্নার। উইকেটের পিছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ নিয়ে ৩ রান করে ফিরলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
একনজরে এদিনের ভারতীয় দল-রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি,শ্রেয়স আইয়ার,লোকেশ রাহুল (উইকেটকিপার),মনীশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার দলে এদিন একটি পরিবর্তন হয়েছে। কেন রিচার্ডসনের পরিবর্তে পেসার জস হ্যাসেলউড খেলছেন।
ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন নেই। রাজকোটের উইনিং কম্বিনেশন ধরে রেখেই এদিন সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নামল ভারত।
অর্থাৎ ভারত এদিন রান তাড়া করবে।
এদিন বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া।