মেলবোর্নে বুমরাহ-র ছোবলে ১৫১ রানে অলআউট অস্ট্রেলিয়া, কোহলি করালেন না ফলো-অন

মেলবোর্নে অসাধারণ বোলিং করল ভারত। পেস বোলারদের দাপটে চা পানের বিরতির পরই ১৫১ রানে আলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহ একাই নিলেন ৬ উইকেট। এছাড়া ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ১টি করে উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। অধিনায়ক টিম পেইন (২২), উসমান খোয়াজা (২১), শন মার্শ (১৯), ট্রাভিস হেড (২০), প্যাট কামিন্স (১৭)-রা উইকেটে জমে গিয়েও উইকেট নিয়ে এসেছেন।

বুমরাহ-র বল খেলতে গিয়ে আস যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছে অজি ব্যাটসম্যানদের। ডান হাতি, বাঁ হাতি সব ব্যাটসম্যানদেরই খাটো লেংথে বল করেছেন বুমরাহ। সঙ্গে মিশিয়েছেন ট্রেডমার্ক ইয়র্কার। এছাড়া সিম ডেলিভারিগুলি পিচে পড়ার পর ব্যাটসম্যানদের ধাঁধিয়ে দিয়ে গিয়েছে।

ভারতের ৪৪৩ রানের জবাবে অজিরা ১৫১ রানে ইনিংস শেষ করে। ফলো অনের সুযোগ থাকলেও ভারত ব্যাট করছে। কোহলি অজিদের ফলে আন করাননি। ২৯২ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই অবস্থায় হাতে রয়েছে দুই দিনের বেশি সময়। ভারত কত রান করে ইনিংস ডিক্লেয়ার করে সেটাই দেখার। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন টেস্টে বড় জয় পেতে চলেছে ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 28, 2018, 11:03 [IST]
Other articles published on Dec 28, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+