জমে গেল মেলবোর্ন টেস্ট, ৩৪৬ রানের লিড নিয়ে অ্যাডভান্টেজ ভারতের

ভারতের দ্বিতীয় ইনিংসে প্রত্যাঘাত করল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারত ৪৪৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পরে অজিরা মাত্র ১৫১ রানে অলআউট হয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেকায়দায় ভারত। এদিন দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের ৫৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে। তা সত্ত্বেও এই টেস্টে অ্যাডভান্টেজ ভারতের।

কারণ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ২৯২ রানের লিড নিয়ে ফেলেছে। ফলে চারশো রানের লিড পেরিয়ে গেলে মনস্তাত্ত্বিকভাবেও টেস্ট জয়ের কাছাকাছি চলে আসবে ভারত। কারণ এই পিচে চারশো তাড়া করে জেতা কার্যত অসম্ভব। তার ওপরে হাতে দুদিন সময় রয়েছে। এবং এই টেস্টের ফলাফল অবশ্যই বেরোবে। আর তা ভারতের দিকেই ঝুঁকে রয়েছে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের বেগ দিয়েছেন প্যাট কামিন্স। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। জস হ্যাজেলউড পেয়েছেন ১টি উইকেট। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল ২৮ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া হনুমা বিহারী (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০), অজিঙ্ক রাহানে (১), রোহিত শর্মা (৫) কেউ রান পাননি। ময়াঙ্কের সঙ্গে ৬ রানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ।

প্রসঙ্গত, এদিন মেলবোর্নে অসাধারণ বোলিং করে ভারত। পেস বোলারদের দাপটে চা পানের বিরতির পরই ১৫১ রানে আলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহ একাই নেন ৬ উইকেট। এছাড়া ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ১টি করে উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২টি উইকেট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 28, 2018, 14:10 [IST]
Other articles published on Dec 28, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+