বাইশ গজের ক্রিকেট যুদ্ধে নাগরিক সংশোধনী আইন নিয়ে মৌন প্রতিবাদ!
এদিন ম্যাচের আগে কালো কাপড় বা কালো রঙের পোশাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট ফ্যানেদের মধ্য়ে সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
*IMPORTANT NOTICE*
— North Stand Gang - Wankhede (@NorthStandGang) January 14, 2020
Those who are coming for #INDvAUS match, kindly don't wear black colour tshirts
Entries are restricted for some security reasons for the same@BCCI @MumbaiCricAssoc
কালো প্রতিবাদের রঙ। কেন সেই রঙ পরে মাঠে ঢোকা যাবে না, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্যান টুইট পোস্ট করে প্রশ্ন করেছেন।
#Wankhede Stadium shouting slogans of NO NPR,NRC and CAA.
— Fahad Ahmad (@FahadTISS) January 14, 2020
MUMBAI i love more and more.#INDvAUS#RishabhPant@naukarshah@ReallySwara @Mdzeeshanayyub @hussainhaidry @UmarKhalidJNU pic.twitter.com/QPObVkKptY
এখানেই শেষ নয়। ম্যাচের মাঝে ক্রিকেটে মন বসাতে বসাতেই মৌন প্রতিবাদ করতে দেখা গেল। মুম্বই গ্যালারিতে ধাওয়ান-স্টার্কদের ক্রিকেটীয় ডুয়েলে চোখ রেখে, ফ্যানেরা 'ইন্ডিয়া... ইন্ডিয়া... ' স্লোগান তুলে।
I'm at the Wankhede stadium today. The colour Black is being banned (t-shirts, caps, anything) because it's a "symbol of protest".
— Rahul Desai (@ReelReptile) January 14, 2020
Fuck you, MCA. Fuck you very much.
ভিডিওতে ধরা পড়েছে, ম্যাচ দেখতে আসা তরুণ প্রজন্ম টি-শার্টে 'নো এনআরসি, নো ক্যাব' লিখে, ভারতের জাতীয় পতাকা হাতে বিরাটদের সমর্থনে গলা ফাটায়। ওয়াংখেড়ের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Anti NRC CAA and NPR protesters are being forcefully pushed out by Police from Wankhede Stadium@FahadTISS #NRC_CAA_Protests #INDvAUS pic.twitter.com/MDitAbDmXH
— We The People of India (@ThePeopleOfIN) January 14, 2020
এরপরই ঐ মৌন প্রতিবাদরত ঐ সমর্থকদের মাঠ থেকে বেড়িয়ে যেতে বলা হয় বলে অভিযোগ। প্রতিবাদী গোষ্ঠীকে পুলিশ ধাক্কা দিয়ে মাঠ থেকে বার করে দিয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে।
A silent Message and Protest By Some Peoples of Mumbai in Today's
— Khaleequr Rehman (@ReadKhaleeque) January 14, 2020
India vs Australia Match. At Wankhede Stadium @FahadTISS was also Present @JACMumbai@AUThackeray @OfficeofUT @rautsanjay61@AmitShah @narendramodi#INDvsAUS#Reject_CAA_NRC_NPR pic.twitter.com/MRg7fHJtjA
প্রসঙ্গত নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। কেউ মাথায় চুলের কাটিংয়ে 'নো এনআরসি' লিখে ঘুরে বেড়াচ্ছেন, তো কেউ নো এনআরসি প্ল্যাকার্ড হাত নিয়ে বিয়ের ফটোশ্যুট করে প্রতিবাদ জানিয়েছেন। এর মাঝে এবার ক্রিকেট মাঠের গ্যালারিতেও এনআরসি নিয়ে প্রতিবাদ দেখা গেল।
A group in Wankhede stadium was shouting ‘No CAA, no NRC’
— desi mojito (@desimojito) January 14, 2020
All the people around started chanting ‘Modi Modi’
🤣😂🤣😂 pic.twitter.com/tH2TPRCkRE