ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাঘাত দিতে মুখিয়ে টিম পেইন

ঘরের মাঠে টানা পাঁচ টেস্টে জয়। পাকিস্তানের বিরুদ্ধে ২, এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ।যারপর দল হিসেবে টেস্টে দারুণ ছন্দে টিম পেইনের অস্ট্রেলিয়া। এক বছর আগে এই অস্ট্রেলিয়াই ভারতের কাছে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-২ হেরেছিল। সময়ের চাকা ঘুরতে না ঘুরতে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপে এখন বিরাটের ভারতের পরেই অস্ট্রেলিয়া। ২৯৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে।

কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এই সাফল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ চার্জড আপ পেইন। বছর শেষে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে যাবে ভারত। সেই নিয়ে পেইন বলেছেন, ' সেই সিরিজটার জন্য আমি দারুণভাবে মুখিয়ে রয়েছি।' প্রসঙ্গত গত বছর ঠিক আজকের দিনেই (৭ জানুয়ারি) পেইনের অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেইন অবশ্য জানিয়েছেন, 'বছর শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটিকে অবশ্য তিনি বদলার সিরিজ হিসেবে দেখছেন না।

পেইন বলেন, 'সেদিনের অস্ট্রেলিয়া আর আজকের অস্ট্রেলিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার জন্য ঝাঁপাব।' ফলে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দারুণ উপভোগ্য হবে বলে মনে করছেন অজি অধিনায়ক।

উল্লেখ্য অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্ট খেলবে ভারতীয় দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 7, 2020, 21:24 [IST]
Other articles published on Jan 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+