ভারতের বিরুদ্ধে অজি সফর শুরু কবে
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সফর শুরু হচ্ছে ১৪ জানুয়ারি থেকে। ভারত সফরে এসে অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে।
|
মার্নাস যা বলেছেন
ভারত সফরে আসার আগে মার্নাস বলেন, 'ভারতের মাটিতে যেকোনও ফর্ম্যাটেই খেলা কঠিন। নিজেদের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ব্যাটে-বলে ভারত দারুণ দল। ক্রিকেটার হিসেবে সেরা দলের বিরুদ্ধে খেলাই আমার কাছে চ্যালেঞ্জ।'
অজি দলে ত্রাতা যখন লাবুশানে
চলতি গ্রীষ্মে অজি দলের হয়ে টেস্টে মার্নাসকে একেবারে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে। লর্ডসে স্টিভ স্মিথ চোট পেলে তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে অজি টেস্ট দলে খেলেছেন। ঘরের মাঠে এরপর পাকিস্তানের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি অর্থাৎ টানা তিন টেস্টে তিনটি সেঞ্চুরি করেন। মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি পেলে টানা চার টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলতে পারতেন লাবুশানে। সেই কীর্তি ছুঁতে না পারলেও সিডনিতে দ্বিশতরান করে ক্ষতে প্রলেপ লাগিয়েছেন। ঘরের মাঠে সম্প্রতি পাঁচ টেস্টে লাবুশানে ৮৯৬ রান হাঁকিয়েছেন। এবার ভারতের মাটিতে দেশের হয়ে হলুদ জার্সিতে অভিষেক করতে মুখিয়ে লাবুশানে।
ভারত সফরে আসার আগে কী প্রস্তুতি লাবুশানের
অতীতে ২০১৮ সালে ভারতীয় এ দলের বিরুদ্ধে খেলতে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতে এসেছিলেন লাবুশানে। পাশাপাশি দলের সিনিয়রদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে চান লাবুশানে। ডানহাতি ব্যাটার বলেছেন, 'দলের সিনিয়ররা অতীতে ভারতীয় পরিবেশে একাধিক ম্যাচ খেলেছে। ৬-৭ বছর ধরে তারা আইপিএল খেলছে। ওদের থেকে ভারতীয় পরিবেশে কীভাবে মানিয়ে নিতে হয়, সীমিত ওভারে অভিষেকের আগে জেনে নিতে চাই।'


Click it and Unblock the Notifications



















