ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ ফাইনাল: পেপটকে কী বললেন প্রেসিডেন্ট সৌরভ

জাতীয় দলের অধিনায়ক হিসেবে সবসময়ই দলকে প্রতি মুহূর্তে নিত্য নতুন পেপটকে চাঙ্গা রাখতেন। দেশের অধিনায়ক থেকে আজ তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনের নেতা। রাত ফুরলেই প্রথমবারের জন্য মেয়েদের টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলতে নামছে ভারত। তার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ও তাঁর দলের জন্য এবার পেপটক কাম শুভেচ্ছাবার্তা বিসিসিআই প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ভারতীয় সময় কখন ম্যাচ শুরু

ভারতীয় সময় কখন ম্যাচ শুরু

রবিবার মেলবোর্নের মেগা ফাইনাল ম্যাচটি ভারতীয় সময়ে দুপুর ১২.৩০ মিনিট থেকে দেখা যাবে। ভারতীয় সময় দুপুর ১২টায় উইমেন ইন ব্লু-র অধিনায়ক হরমনপ্রীত কউর ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং টস করতে নামবেন।

পেপটকে হরমনপ্রীতদের যা বললেন সৌরভ

টুইট পোস্টে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে অজিদের বিরুদ্ধে হরমনপ্রীতদের জান লড়িয়ে দেওয়ার জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার প্রাক্কালে সৌরভ ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য লিখেছেন, 'তোমাদের জন্য় ভারত আজ গর্বিত'

প্রথমবার ফাইনালে

প্রথমবার ফাইনালে

উল্লেখ্য এই প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়েছে ভারত।ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। গ্রুপ পর্বে শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল। গ্রুপে অস্ট্রেলিয়া, বাংলাদেশ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারায় ভারত। অন্যদিকে ইংল্যান্ড তাঁদের গ্রুপে ১টি ম্যাচ হেরেছিল। তাই গ্রুপে অপরাজিত থাকার সুবাদে ফাইনালে ওঠে ভারতীয় দল। এই প্রথমবার টি-২০ ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

৪ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

অন্যদিকে ভারতের প্রতিপক্ষ চার বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষবার ২০১৮ সালে মেগ ল্যানিংয়ের অধিনায়কত্বে অজি মহিলা দল টি-২০ বিশ্বকাপ জিতেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 7, 2020, 17:04 [IST]
Other articles published on Mar 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+