শততম ম্যাচে 'রাজকোটে রাজা' রোহিত, সিরিজ ১-১ করল ভারত

சென்னையுடன் மோதும் ராஜஸ்தான்... தகுதி பெறுமா ?

মাইলস্টোন ম্যাচে মেগা ইনিংস রোহিত হিটম্যান শর্মার। দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে রাজকোটে রাজা রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে ১৫৪ রান তাড়া করতে নেমে এদিন ৪৩ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেললেন হিটম্যান। ইনিংস সাজানো ৬টি চার ও ৬টি ছয় দিয়ে। স্ট্রাইট রেট ছিল ২০০ ছুঁইছুঁই (১৯৭প্লাস)। রোহিতের এই ইনিংসে ভর করেই সহজে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় সমতায় ফিরল মেন ইন ব্লু।

রান তাড়া করতে নেমে রোহিত এদিন শতরান হাতছাড়া করলেন। ভারতের জয়ের জন্য ২৯ রান বাকি থাকা অবস্থায় নিজের শতরান থেকে ১৫ রান দূরে থামেন রোহিত। ৮৫ রান করে আউট হন । ইনিংস সাজানো ৬টি ছয় ও ৬টি চার দিয়ে। ম্যাচের ১৩ তম ওভারে আমিনুলের বলে বাউন্ডারির সামনে ফিল্ডারের হাতে জমা পড়েন হিটম্যান। অধিনায়কোচিত বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে সিরিজে ফেরানোর সুবাদে রাজকোটে ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা।

রোহিত ছাড়া শিখর ধাওয়ানও এদিন নজর কাড়লেন। ৩১ রানের ইনিংস খেলে রোহিতের ঝড়ো ইনিংসকে যোগ্য সহযোগিতা করেন গব্বর। ১৩ বলে ২৪ রান করে শ্রেয়স আইয়ার নট আউট থাকেন।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত সিরিজ ফয়সলার ম্যাচ খেলবে মহারাষ্ট্রের নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 7, 2019, 22:42 [IST]
Other articles published on Nov 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+