চালকের আসনে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসের গণ্ডি পার করতে পূজারাদের আর কত রান প্রয়োজন

பாலிவுட் நடிகையுடன் லோகேஷ் ராகுல் காதலா ?

ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। প্রথম দিনে বাংলাদেশকে প্রথমে ১৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটে ১ উইকেট হারিয়ে ২৬ ওভারে ৮৬ রান তুলল ভারত। বাংলাদেশের প্রথম ইনিংসের গণ্ডি পার করতে চেতেশ্বর পূজারাদের আর প্রয়োজন ৬৪ রান।

হতাশ করলেন রোহিত

চা পান বিরতির পর বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে ব্য়াটে হতাশ করলেন রোহিত শর্মা। এদিন আবু জায়েদের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে জমা পড়েন রোহিত। মাত্র ৬ রান করে আউট হন। যদিও ব্যাটে এই মুহূর্তে তাঁর ফর্ম নিয়ে কোনও প্রশ্ন নেই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনিং করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তিনি।

মায়াঙ্ক-পূজারার দুরন্ত ব্যাটিং

রোহিত অল্প রানে ফিরলেও মায়াঙ্ক আগারওয়াল ৮১ বল খেলে ৩৭ রানে ক্রিজে রয়েছেন। ৬টি চার হাঁকিয়ে ইনিংস গড়েন কর্ণাটকি ওপেনার। অন্যদিকে তিন নম্বরে চেতেশ্বর পূজারা৬১ বল খেলে দ্রুত ৪৩ রান করেন। পূজারার ইনিংসে ৭টি বাউন্ডারি রয়েছে।জুটিতে ৭২ রান জুড়েছেন।

বলে দুর্দান্ত শামি

এদিন ভারতীয় পেসারদের দাপটের সামনে বাংলাদেশের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মহম্মদ শামি এদিন অল্পের জন্য টেস্ট হ্যাটট্রিক হারালেন। দলের হয়ে এর আগে বিশ্বকাপের ম্যাচে ওডিআই হ্যাটট্রিক করেছেন। এদিন চা পান বিরতিতে যাওয়ার আগে টানা দুই বলে মুশফিকুর ও মেহেদি হাসানের উইকেট তুলে নেন শামি। শামির গতির সামনে পরাস্ত হয়ে বোল্ড হন মুশফিকুর। পরের বলে মেহেদি এলবিডব্লিউ আউট হয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 14, 2019, 17:58 [IST]
Other articles published on Nov 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+