মহম্মদ শামির জন্য যা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

புரோ கபடி லீக்கின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது- வீடியோ

ইন্দোর টেস্টে শামির আক্রমণাত্মক বোলিংয়ে মুগ্ধ দলপতি বিরাট কোহলি। এদিন অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া করলেও তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ভিত নড়িয়ে দেন শামি। যার সুবাদে সফরকারী দলকে প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ১৫০ রানের গণ্ডিতে আটকে রাখে ভারত।

শামির দুর্দান্ত এই পারফর্ম্যান্সের পরই সোশ্যাল মিডিয়ায় বিরাটের এক কীর্তি ভাইরাল হয়েছে। এক ভিডিতে দেখা যাচ্ছে শামির জন্য ভারত অধিনায়ক নিজেই গলা ফাটাচ্ছেন।

শামি বল করার সময় গ্যালারির দিকে তাকিয়ে হাত নেড়ে ফ্যানেদেরকে শামির জন্য গলা ফাটাতেও বলছেন। ফ্যানেদের কাছে বিরাটের জনপ্রিয়তা ও আকর্ষণ সবচেয়ে বেশি। সেকারণেই ম্যাচের মাঝে বিরাট বিরাট বলে তারা চিৎকার জুড়েছিল। যা শুনে বিরাট নিজে গ্যালারির দর্শকদের তাঁর বদলে শামিকে তাতিয়ে দিতে অনুরোধ জুড়ে দেন।

সেই মতো ফ্যানেরা ক্রমে শামি শামি ধ্বনি তুলতে শুরু করেন। কাকতালীয় ভাবে এর পরের বলেই মুশফিকুরকে বোল্ড করেন ভারতীয় পেসার।

চা পান বিরতিতে যাওয়া আগে ৫৪ তম ওভারের পঞ্চম বলে মুশফিকুরকে বোল্ড আউট করেন তিনি। এরপর পরের বলেই মেহেদি হাসানকে এলবিডব্লিউ আউট করেন শামি। পরে চা পান বিরতির পর খেলতে নেমে উইকেট তুলে নিতে পারলে টেস্ট হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন শামি।

তাইজুল ইসলাম ডিফেন্স করলে শামির হ্যাটট্রিক মিস হয়।এছাড়া মহম্মদ মিথুনের উইকেটটিও শামি নিয়েছেন।সব মিলিয়ে শামি ৩টি, ইশান্ত-উমেশ ও অশ্বিন ২টি করে উইকেট পয়েছেন। অন্যদিকে এদিন টেস্টের ঘরের মাঠে ২৫০ উইকেটে শিকারের গণ্ডি টপকালেন অশ্বিন।শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৫০ রানে গুটিয়ে দেয় ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 14, 2019, 20:39 [IST]
Other articles published on Nov 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+