পিঙ্ক টেস্ট:দর্শক কীভাবে টানতে হয় দেখালেন সৌরভ,মহারাজের মার্কেটিং মাস্টারস্ট্রোকে মুগ্ধ ক্রিকেটকুল

সৌরভ এই মুহূর্তে ঠিক কি? দেশের ক্রিকেট সামাজ্যের মহারাজা! নাকি নামি কোনও স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার মার্কেটিং হেড!

ইডেনে পিঙ্ক টেস্টের প্রথম দিনের সাফল্যের পর এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করতে পারে।

ভারত বনাম বাংলাদেশ। সেই টেস্টই প্রথম দিন মাঠে বসে দেখলেন ৪০ হাজারের বেশি দর্শক। শেষবার টেস্ট ম্যাচে ইডেনে কবে প্রথম দিন এই দৃশ্য দেখা গিয়েছে হিসেবে রেকর্ড খুঁজে বার করতে হবে। সৌরভ ম্যাজিকেই হল এই পরিবর্তন।বোর্ডের মসনদে বসে মার্কেটিং মাস্টারস্টোকেই ওভারবাউন্ডারি সৌরভের।

মাস্টারস্ট্রোক ১!

মাস্টারস্ট্রোক ১!

ভারত বনাম বাংলাদেশ। টেস্টে দুই দল শক্তির বিচারে দুই ভিন্ন মেরুতে। মোবাইল অ্যাপের যুগে তাঁদের ডুয়েল টিকিট কেটে মাঠ ভরিয়ে কেন দেখবে দর্শকরা।

সেই ধাঁধার মোক্ষম উত্তর খুঁজেই ওভারস্টেপে সাহসী শট সৌরভের। প্রথমেই পিঙ্ক টেস্টের ভাবনা। সেখান থেকেই মহাযজ্ঞের প্রথম স্টেপ হিসেবে বিরাটকে রাজি করানো। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করিয়ে পাকা কথা সেরে ফেলা।

মাস্টারস্ট্রোক ২!

মাস্টারস্ট্রোক ২!

এবার মার্কেটিং। প্রথমেই অতিথিতে চমক। দেশের প্রধামন্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন। সূচি না মেলায় সেটা আগেই বাতিল হয়। নইলে ইডেনে একমঙ্গে মোদি-হাসিনা-মমতা পাওয়ার কথা ছিল। শুক্রবার ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করলেন মমতা-হাসিনা। ভারত সফরে বাংলাদেশ, আর ইডেনে মাঠে বসে খেলা দেখছেন প্রতিবেশি দেশের প্রধানমন্ত্রী। দূরদর্শীতা না থাকলে এই সিদ্ধান্ত নেওয়া যায় না, যেটা করে দেখালেন সৌরভ

মাস্টারস্ট্রোক ৩!

মাস্টারস্ট্রোক ৩!

একমঞ্চে ফ্যাভ ফাইভ! পিঙ্ক টেস্টে ম্যাচের অতিথি সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রা। সঙ্গে ইডনের দুই চিরস্মরণীয় নায়ক লক্ষ্মণ ও হরভজন।

ম্যাচের মাঝে বিরতিতে গল্ফ কারে সচিন, দ্রাবিড়, কুম্বলে,বিশ্বনাথ, আজহারদের মাঠ ঘোরানো। বোর্ড সভাপতি সৌরভ যেন সান্তা! মাঠের দর্শকদের জন্য একের পর এক মনে রাখার মতো মুহূর্তের উপহারের ডালি সাজিয়ে তিনি।

মাস্টারস্ট্রোক ৪!

মাস্টারস্ট্রোক ৪!

ব্র্যান্ডিং! শুধু তো ভারত দেখছে না দেখছে গোটা দুনিয়া। সেকারণেই পিঙ্ক বলে উৎসব হোক লার্জার দ্যান লাইফ! কয়েক দিনের পরিকল্পনাতে শহরটাকেই পিঙ্ক সিটিতে পাল্টে দিলেন। গঙ্গাবক্ষে লঞ্চ থেকে শহীদ মিনার, টাটা বিল্ডিংয়ে থ্রি-ডি ম্যাপিং থেকে ৪২! শহরের পৌরসভার পার্ক সবতেই গোলাপি ছোঁয়া, হাওড়া ব্রিজেও গোলাপি রঙের স্পেশাল লাইটিং।

সচিন বললেন সৌরভ বলেই সম্ভব

সচিন বললেন সৌরভ বলেই সম্ভব

ম্যাচের শেষে ইডেনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সচিন তেন্ডুলকর বলেছেন, 'বিসিসিআইকে অনেক অভিনন্দন। ভারতীয় ক্রিকেটকে দারুণ সব মুহূর্ত উপহার দিল পিঙ্ক টেস্ট। সৌরভ বলেই এই নিখুঁত সব পরিকল্পনা। প্রেসিডেন্টকে অভিনন্দন।' মহারাজের মার্কেটিংয়ের হাত ধরে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে এযেন ঘটে গেল নতুন বিপ্লব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 23, 2019, 12:41 [IST]
Other articles published on Nov 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+