ইংল্যান্ডের বিরুদ্ধে আজ টস জিতলে কী করা উচিত কোহলির

রবিবার এজবাস্টন মহারণে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতলে কী করা উচিত বিরাটের?

পরিসংখ্যান কী বলছে?

চলতি টুর্নামেন্টে বামিংহ্যামের এজবাস্টনে সর্বশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই ম্যাচে বোলাররাই এজবাস্টনের উইকেটে সুবিধা পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৩৭ রান তুলতে পারে নিউজিল্যান্ড। এই টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের শতরানে ভর করে শেষ ওভারে ম্যাচ জিতে নেয় পাক দল।

এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও এই মাঠে হয়েছে। সেই ম্যাচেও প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আড়াইশো রানের গণ্ডির মধ্যেই আটকে গিয়েছিল(২৪১ রান)। সেবার রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। শতরান হাঁকিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

বিশ্বকাপে এখনও পর্যন্ত এজবাস্টনে হওয়া দুটি ম্যাচেই রান তাডা় করা দল ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে টস জিতলে এজবাস্টনে শুরুতে বোলিং নেওয়াই সুবিধাজনক। আগে বল করে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলাই ভারতের কাছে সুবিধাজনক হতে পারে।

অন্যদিকে চলতি বিশ্বকাপে রান ডিফেন্ড করতে নেমে চার বার ম্যাচ জিতেছে ভারত। এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে কোহলিরা, যার মধ্যে নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। বাকি পাঁচ ম্যাচের মধ্যে চার বার রান ডিফেন্ড করতে নেমে ভারত জয় পেয়েছে।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া, পাকিস্তানের বিরুদ্ধে বড়(৩৩০ প্লাস) রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে বিরাটরা। অন্য দু'বার আবার ব্যাটিংয়ে পা হড়কালেও বোলিংয়ে ভর করে ম্যাচ জিতেছে ভারত।

শেষ দুই ক্ষেত্রে, অর্থাৎ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে রান ডিফেন্ড করতে নেমে প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচ জিতেছে কোহলিরা। সেক্ষেত্রে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার পথে হাঁটতে পারে ভারত।

পিচের চরিত্র বুঝেই অবশ্য ম্যাচের দিন টস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 30, 2019, 10:19 [IST]
Other articles published on Jun 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+