ওডিআই সিরিজে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করে টি-২০ হোয়াইট ওয়াশের বদলা নিল নিউজিল্যান্ড

বে ওভাল ওডিআইয়ে ভারতকে হারিয়ে ৩-০ ওডিআই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করল কিউয়ি দল। ২৯৭ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।

নির্বিষ বোলিংয়ের কারণে ২৯৬ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। মাঝে স্পিনার চাহাল ৩ উইকেট নিয়ে লড়াই দিতেও পেসাররা উইকেট পেলেন না। যেকারণে অনায়াসেই ম্যাচ জিতে ভারতকে ৩-০ হারাল নিউজিল্যান্ড।

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং নেয়। কিউয়িদের আমন্ত্রণ মতো শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ভারত স্কোরবার্ডে ২৯৬ রান তোলে। সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় আজ সীমিত ওভারের শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফর্ম্যান্স। ব্যাটে এদিন ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে চালকের আসনে তুলে ধরেন লোকেশ রাহুল। ওডিআইতে এটি রাহুলের চতুর্থ সেঞ্চুরি। চার নম্বরে শ্রেয়স আইয়ার ৬২ ও পৃথ্বী শ ৪০ রান করে আউট হন। ছয় নম্বরে নেমে মনীশ ৪২ রান হাঁকান। বলে বল হাতে বুমরাহ-শার্দুলদের ব্যর্থতার জন্য ম্যাচে হার, সেই সঙ্গে সিরিজে ০-৩ এ হার!

03:07 pm

ওডিআই সিরিজে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করে টি-২০ হোয়াইট ওয়াশের বদলা নিল নিউজিল্যান্ড। বে ওভালে ৫ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।

03:03 pm

২১ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি হ্যান্ডহোমের। নিউজিল্যান্ড ৩-০ জয় শুধু সময়ের অপেক্ষা।

02:48 pm

তৃতীয় ওডিআই ম্যাচে ৪২ বলে নিউজিল্যান্ডের ৪২ রান প্রয়োজন। ভারতের সামনে সিরিজ হোয়াইট ওয়াশের চিন্তা।

02:32 pm

কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। আউট নিশাম।চাহালের বোলিংয়ের বিরুদ্ধে নিশামের হাতে ক্য়াচ দিয়ে আউট হলেন।

02:05 pm

এর আগে চাহালের বলে ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসন ২২ রানে ও টস টেলার ১২ রান করে জাদেজার বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন।

02:04 pm

নিউজিল্যান্ড ১৮৯/৪।

02:04 pm

শার্দুলের হলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৮০ রানে আউট নিকহোলস।

02:03 pm

তিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।কেন উইলিয়ামসন, রস টেলারের পর সেট হয়ে যাওয়া হেনরি নিকহোলসের উইকেটের পতন।

01:26 pm

২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৪/১। ম্যাচ জিততে কিউয়িদের এখনও ১৫০ বলে ১৫৩ রান প্রয়োজন।

12:55 pm

নিউজিল্যান্ড ১০৬/১।

12:53 pm

বোল্ড গাপ্টিল। ৪৬ বলে ৬৬ রান করে চাহালের শিকার হয়ে আউট হলেন। গাপ্টিলের অফ স্টাম্প নাড়িয়ে দিলেন চাহাল।

12:49 pm

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৩/০। চালকের আসনে কিউয়ি দল।

12:35 pm

২৯ বলে গাপ্টিলের হাফ সেঞ্চুরি। ১১ ওভার শেষ কিউয়িরা ৭৮/০

12:27 pm

৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৩/০। ২৭ বল ৪৩ রানে পৌঁছে গিয়েছেন মার্টিন গাপ্টিল।

12:00 pm

৩ ওভার শেষে ২০ রান তুলল নিউজিল্যান্ড। ১১ বলে ১৭ রান গাপ্টিল ব্যাটিং করছেন।

11:56 am

রান তাড়া করতে নেমে ২ ওভার শেষে নিউজিল্য়ান্ড ১৭ রান তুলেছে।

11:19 am

নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে ২৯৬ রান তুলল ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের ২৯৭ রান করতে হবে।

10:58 am

দুই সেট ব্যাটমস্যান আউট। ফলে ম্যাচে সাময়িকভাবে চালকে আসনে ফিরল নিউজিল্যান্ড।

10:57 am

৪২ রান করে আউট হলেন মনীশ পান্ডে। হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন পান্ডে। বেনেটের ওভারে স্যান্টারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।

10:55 am

১১২ রান করে আউট হলেন লোকেশ রাহুল। বেনেটের বলে জেমিসনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন।

10:44 am

১০৪ বলে সেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল। ওডিআইয়ে এটি রাহুলের চতুর্থ সেঞ্চুরি।

10:40 am

৪৪ ওভার শেষে ভারত ২৪৭/৪। সেঞ্চুরি দরজায় দাঁড়িয়ে রয়েছেন লোকেশ রাহুল।

10:40 am

৩৬ রানে ব্যাটিং করছেন মনীশ পান্ডে।

10:40 am

শর্ট অফ দ্য ক্রিজ হয়েও রান আউট থেকে বেঁচে গেলেন মনীশ পান্ডে। স্যান্টনার স্টাম্পে বল ঠেকানোর আগে পা ঠেকিয়ে দেন।

10:24 am

৪০ ওভার শেষে ভারত ২১৭/৪

10:13 am

৩৭ ওভার শেষে ২০০ রানের গণ্ডি ছুঁল ভারত। ৩৭ ওভার শেষে ভারত ২০৩/৪

10:13 am

রান আউটের সুযোগ হাতছাড়া করল নিউজিল্যান্ড। স্যান্টনারের থ্রো উইকেটে লাগলে নিশ্চিত আউট ছিলেন রাহুল।

09:43 am

ভারত ১৬২/৪

09:42 am

৬৩ বলে ৬২ রান করে আউট হলেন আইয়ার। নিশামের বলে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ ছুঁড়ে দিয়ে এলেন। ভারতের চতুর্থ উইকেটের পতন।

09:42 am

আউট শ্রেয়স। রাহুলের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ হাঁকিয়ে আউট হলেন আইয়ার।

09:22 am

শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি।.

09:17 am

১৫ ওভার শেষে ভারত ৭৭/৩। ভারতের হয়ে ক্রিজে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার ব্যাটিং করছেন।

09:17 am

২০ ওভারে স্কোরবার্ডে একশো রানের গণ্ডি ছুঁল ভারতীয় দল।

09:16 am

শ্রেয়স আইয়ার ২৭ রান ও লোকেশ রাহুল ২১ রান করে ব্যাটিং করছেন।

09:16 am

৬১ বলে রাহুল-শ্রেয়সের পঞ্চাশ রানের পার্টনারশিপ

08:24 am

৪০ রান করে রান আউট পৃ্থ্বী শ। দায়িত্বজ্ঞানহীনভাবে রান আউট হয়ে মাঠ ছাড়লেন ক্রিজে টিঁকে যাওয়া পৃথ্বী।

08:11 am

নবম ওভারে পৃথ্বী-শ্রেয়সের ব্যাটে স্কোরবোর্ডে ৫০ রান তুলল ভারত।

08:01 am

থার্ড ম্যানে তুলে মারতে গিয়ে ৯ রান করে জেমিসনের হাতে ক্য়াচ দিয়ে বিরাট আউট হয়ে ফিরলেন।

08:00 am

বেনেটের বলে জেমিসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং বিপর্যয় শুরু।

07:57 am

৬ ওভার শেষে ভারত ২৯/১। মায়াঙ্কের প্রাথমিক ধাক্কা কাটিয়ে বিরাট-পৃথ্বীর ব্যাটিং জারি।

07:43 am

মায়াঙ্ককে বোল্ড আউট করলেন জেমিসন। অফ স্টাম্প নাড়িয়ে দিলেন কিউয়ি পেসার। ভারত ৩ ওভার শেষে ৯/১

07:40 am

ইনিংসে দ্বিতীয় ওভারে আউট ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

07:35 am

ভারতের হয়ে ওপেনিংয়ে পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল ব্যাটিং করছেন।

07:20 am

নিউজিল্যান্ডের হয়ে এদিন দলে ফিরলেন কেন উইলিয়ামসন। সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করছেন কেন।

07:12 am

বে ওভালের এই পিচে প্রথম ইনিংসে ব্যাট করা দল ২৭৭-২৮৫ রান তুলতে পারবেন। এদিন ভারত কত রান তুলতে পারে দেখার।

07:10 am

বে ওভালে ভারত এদিন সিরিজ হোয়াইটওয়াশ বাঁচাতে পারে কিনা, সেটাই দেখার

07:09 am

এদিন ভারতীয় দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেদার যাদবের পরিবর্তে দলে এলেন মনীশ পান্ডে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 11, 2020, 7:06 [IST]
Other articles published on Feb 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+