
বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ওডিআই লড়াইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে কামব্যাকের সুযোগ ছিল। সেই ম্যাচে মহম্মদ শামিকে বিরাট বাইরে রাখেন। কোহলির যুক্তি ছিল, তাঁদের ফোকাসে এখন টেস্ট ক্রিকেট। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিরাট। শামিকে টেস্টের জন্য় বাঁচিয়ে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে বলে বিরাট জানিয়েছিলেন।

তৃতীয় ম্যাচেও শামিকে দলের বাইরে রাখলেন বিরাট কোহলি
সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পর আজ তৃতীয় ম্যাচ। ভারতের সামনে সিরিজ হোয়াইট ওয়াশের অশনি সংকেত। গুরুত্বপূর্ণ সেই ম্যাচেও মহম্মদ শামিকে বাইরে রেখে দল সাজালেন বিরাট। টেস্টের কথা ভেবে বিরাট কেন বারেবারে শামিকে দলের বাইরে রাখছেন সেই নিয়ে ইতিমধ্যেই সমলােচনা শুরু হয়েছে।

বুমরাহকে ফের সুযোগ
শেষ তিন ওডিআই ম্যাচে ১টিও উইকেট পাননি। এদিন মহম্মদ শামিকে দলে ফিরিয়ে বুমরাহকে এক ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া যেত। শেষ ম্যাচে ৬৪ রান খরচ করেছেন জসপ্রীত বুমরাহ। ওডিআই ক্রিকেটে এই প্রথম বুমরাহ টানা তিন ম্যাচে উইকেটহীন রইলেন।

ভারতের ব্যাটিং বিপর্যয়, ভারতের সামনে সিরিজ হোয়াইটওয়াশের অশনিসংকেত
টস জিতে এদিন নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ভারতের তিনটি উইকেট ছিটকে দিয়েছে। মায়াঙ্ক বোল্ড আউট, বিরাট তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। মাত্র ৯ রান করে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট বিরাট। অন্যদিক ৪০ রান হাঁকিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে রান আউট হলেন পৃথ্বী শ। ৭০ রানের মধ্যে ভারতের তিন উইকেটের পতন।


Click it and Unblock the Notifications



















