
ম্যাঞ্চেস্টারে ভারতের ম্যাচ
বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে দুটি ম্যাচ খেলেছে ভারত। লিগের ম্যাচে এই ম্যাঞ্চেস্টারে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছে ভারত। এই মাঠে লিগের অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে কোহলিরা।ভারত ম্যাচ জিতেছিল ১২৫ রানে।

ম্যাঞ্চেস্টারে চলতি বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচ
বিশ্বকাপের লিগ পর্বে ম্যাঞ্চেস্টারে শেষবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৩২৫ রানে পাহাড় খাড়া করে, ১০ রানে অস্ট্রেলিয়াকে হারায় প্রোটিয়াব্রিগেড।

ভারতের মতো এই মাঠে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড
চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে ম্যাচ খেলেছে নিউজিল্য়ান্ড। কেন উইলিয়ামসনের শতরানে ভর করে প্রথমে ব্যাট করে ২৯১ তুলেছিল কিউয়ারা। জবাবে থ্রিলার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

ইংল্যান্ড-আফগান ম্যাচ
বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে আফগান ২৪৭ রান তুলতে পেরেছিল। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ম্যাচ জিতেছিল ১৫০ রানে।


Click it and Unblock the Notifications



















