টান টান থ্রিলার! রুদ্ধশ্বাস বিশ্বকাপ সেমিফাইনাল! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রান তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং ধসের মুখে পড়লেও ধোনি-জাজেদার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল ভারত।
৭৭ রান করে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন জাদেজা। বাকি কাজটুকু শেষ করার পথে পরিকল্পনা মাফিক এগোচ্ছিলেন ধোনি। ম্যাচ জিততে শেষ ১০ বলে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। আর তখনই কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গাপটিলের অনবদ্য থ্রোয়ে রান আউট ধোনি! মাহি আউট হতেই ভারতের বিশ্বকাপের আশা শেষ! আর এতেই মর্মাহত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক বাঙালি ক্রিকেট সমর্থক।
ঘটনা পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ম্যাচের দিন, হুগলির খানাকুলে ৩৩ বছরের শ্রীকান্ত মাইতি নিজের দোকানে বসে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে চোখ রেখেছিলেন। ৪৯তম ওভারে ধোনি রান আউট হতেই শোকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে, তড়িঘড়ি প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়েই শ্রীকান্তবাবুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
The decisive moment. What a throw from Martin Guptill!#CWC19 | #INDvNZ pic.twitter.com/YADbNi2VOu
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
🤖 🎯 💥 #CWC19pic.twitter.com/krT5NN4kKR
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
জানা গিয়েছে, পেশায় সাইকেলের দোকানের মালিক শ্রীকান্তবাবু বরাবরই ক্রিকেট পাগল ও ধোনি ভক্ত ছিলেন। প্রতিবেশী এক মিষ্টি বিক্রেতা জানান, ধোনির খেলা থাকলে শ্রীকান্তবাবু তা কখনই তা মিস করতেন না। সেমিফাইনালের দিন মোবাইলেই ভারত-নিউজিল্যান্ড মহারণ দেখছিলেন তিনি। ধোনি আউট হতে বুকে হাত রেখে হঠাৎই মাটিয়ে লুটিয়ে পড়েন। তাঁকে অসুস্থ দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
Turn up your 🔊 and listen to this 👇
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
Ian Smith at his passionate, riveting best, calling the final moments of #INDvNZ 👏 pic.twitter.com/dMqC576nlE
What is it with New Zealand and World Cup semi-final thrillers?!#CWC19 | #INDvNZ | #CWC15 | #BACKTHEBLACKCAPS pic.twitter.com/JdJU2LD9RW
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019