ভারত বনাম নিউজিল্যান্ড: কোহলিকে চ্যালেঞ্জ বোল্টের

২১ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। টি-২০ দিয়ে সফর শুরু করে ৫-০ কিউয়িদের উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর ওডিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ০-৩ ব্যবধানে পর্যদুস্ত হয়। সামনে এবার টেস্ট মহারণ। ২ ম্যাচের টেস্ট সিরিজের ঢাকে কাঠি ২১ ফেব্রুয়ারি। ওয়েলিংটনে বাইশ গজে মাঠে নামার আগে এবার বিরাটের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ড দলে ফিরছেন বোল্ট

নিউজিল্যান্ড দলে ফিরছেন বোল্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে হাতে চোট পান। ডান হাতের হাড়ে চিড় ধরেছিল।যেকারণে ভারতের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজে খেলতে পারেননি। এবার চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচেই ফিরতে চলেছেন দলের অভিজ্ঞ বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট।

শেষবার বোল্ট কবে মাঠে নেমেছিলেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিম ডে টেস্টে বোল্ট শেষবার ম্যাচ খেলেন। হাতের চোটের পর ভারতের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট দিয়ে মাঠে ফিরতে চলেছেন বোল্ট।

 বিরাটকে কী চ্যালেঞ্জ দিলেন বোল্ট

বিরাটকে কী চ্যালেঞ্জ দিলেন বোল্ট

ট্রেন্ট বোল্ট টেস্ট সিরিজের প্রথম বল গড়ানোর আগে বলেছেন, 'ব্য়ক্তিগতভাবে কোহলির উইকেট নেওয়ার আমার লক্ষ্য। এই জন্যেই আমি ক্রিকেট খেলা উপভোগ করি। বিশ্বের সেরা ব্যাটসম্যানের উইকেট নেওয়ার মধ্যে আলাদা আনন্দ পাওয়া যায়। এজন্যেই তো টেস্ট খেলা। নিজেকের সবসময় চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিতে ভালোবাসি। সবাই জানে বিরাট একজন গ্রেট। ওর বিরুদ্ধে বোলিং করা উপভোগ করব। বিরাট কোহলির উইকেট নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। হাত ভাঙার পর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছি। তাই মাঠে নামার জন্য মুখিয়ে।'

শেষবার বিরাটের বিরুদ্ধে বোল্টের ফল

শেষবার ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে বিরাটের বিরুদ্ধে ট্রেন্ট বোল্ট হাত ঘুরিয়েছিলেন। সেই ম্যাচে বিরাটকে ১ রানে এলবিডব্লিউ আউট করেন বোল্ট। বিরাট ছাড়া সেমিফাইনালে রবীন্দ্র জাদেজাকে বোল্ট আউট করেছিলেন। ভারতকে সেমিফাইনালে ১৮ রানে হারিয়ে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 18, 2020, 13:53 [IST]
Other articles published on Feb 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+