|
পাক প্রধানমন্ত্রী ইমরান ঠিক কী বললেন?
এক বক্তব্যের মাঝে ঘুরিয়ে বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করেছেন ইমরান। বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, 'হারের ভয়ই মানুষকে শেষ করে দেয়। হারের ভয় মনের মধ্যে ঢুকে গেলে, মুহূর্তে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি সাজানো শুরু হয়ে যায়। মানুষ নেগেটিভ হয়ে পড়ে।' পর মুহূর্তেই ইমরান জুড়েছেন, ' ২০১৯ বিশ্বকাপে যেমন ঘটেছিল। সবাই টস জিতে ব্যাটিং নিচ্ছিল, আর কিছু দল নেগেটিভ মাইন্ড সেটের জন্য টস জিতে বোলিং নিয়েছিল।'

সরফরাজকে খোঁচা দিলেন ইমরান
ইমরান খানের এই মন্তব্য করতেই সভাগৃহ হাততালিতে ফেটে পড়ে। প্রসঙ্গত ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচে টস জিতে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বোলিং নিয়েছিলেন। বাকিটা ইতিহাস!!!
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত
প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছিল ভারত। রোহিত শর্মা ১৪০ ও বিরাট কোহলি ৭৭ রান করেছিলেন। ওপেনিংয়ে লোকেশ রাহুল করেন ৫৭। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৪০ ওভারে পাকিস্তান ২১২ রান তুলতে পারে। ভারত ম্যাচ জিতেছিল ৮৯ রানে।


Click it and Unblock the Notifications



















