ধর্মশালায় আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবিয়ান সিরিজে তিন ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর বিশ্বকাপোত্তর সময়ে আজ ঘরের মাঠে অভিযান শুরু করতে চলেছে ভারত। আর সিরিজের শুরুতেই প্রথম ম্যাচেই বৃষ্টি ভ্রকুটি। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
Work in progress at the moment to get the ground ready here in Dharamsala 🤞🏻#INDvSA pic.twitter.com/Oqbsy3go0g
— BCCI (@BCCI) September 15, 2019
শনিবার দুপুর থেকে ধর্মশালায় ভারী বৃষ্টি চলছে। সেকারণে ম্যাচের আগের দিন বৃষ্টিতে প্রস্তুতি ধুয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্রিকেটাররা ইন্ডোরেই প্রস্তুতি সারেন।
রবিবারও খারাপ আবহাওয়ার ইঙ্গিত রয়েছে। সকাল থেকেই হিমাচলের এই অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। পূর্বাভাস বলছে, এদিন ম্যাচের আগের কয়েক ঘন্টা পরিস্থিতি কঠিন হতে পারে। ঝড়ো হওয়ার সঙ্গে বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
Raining at the moment. But forecast is to clear up. Ground has good drainage facilities. It’ll be tested tonight. Fingers/toes🤞 #IndvSA @StarSportsIndia pic.twitter.com/YOnU8iYaFC
— Aakash Chopra (@cricketaakash) September 15, 2019
It's raining heavily in Dharamshala.
— Tej (@ItsTej) September 15, 2019
Forecast of shower till 5:30 pm.
Hope drainage facilities and nature permits a game .
A cracker of a contest awaits!!!#INDvSA #IndvsSA pic.twitter.com/YXVFoOECf0
1st T20I: Downpour in Dharamsala ahead of 7 pm IST start today#Dharamsala #INDvsSA pic.twitter.com/Odzay2U4ze
— Sunil kumar (@TweetsOfSunil) September 15, 2019
View this post on InstagramNow Live at Dharmshala #IndvSA
A post shared by TAN VEER NAIK (@10veer_naik) on
পরে সন্ধ্যায় পর আকাশ পরিষ্কার হবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। শনিবার দুপুর থেকে স্টেডিয়ামের পুরো মাঠ কভারে ঢাকা রয়েছে। প্রসঙ্গত হিমাচল ক্রিকেট সংস্থার এই ধর্মশালা স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নত। সেকারণেই বিকেল ৬ টার মধ্যে বৃষ্টি থামলে, ৭ টার মধ্যে মাঠকে ৪০ ওভারের ম্যাচের জন্য উপযুক্ত করা যেতে পারে।
ভারতীয় সময়ে ম্যাচ শুরু ৭টায়, টস হবে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে। ওভার কমলে সর্বনিন্ম ৫ ওভারের ম্যাচ হতে পারে।