
ভাইজ্যাক টেস্টের প্রথম দিনে হিটম্যানের হিট শো! দেশের জার্সিতে টেস্ট কেরিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। এদিন ১৫৪ বল খেলে শতরান করেন হিটম্যান।
দিনের প্রথম সেশনে ৫২ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর প্রোটিয়া স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে শুরু করেন। ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরির গণ্ডি পার করলেন হিটম্যান। রোহিতের শতরানের পাশাপাশি এদিন দারুণ খেললেন মায়াঙ্ক আগারওয়াল। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মায়াঙ্ক।
প্রস্ততি ম্যাচে ০ রানে আউট হওয়ায় রোহিতকে ওপেনিংয়ে পাঠানো উচিত কিনা, সেই নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। ম্যাচের আগের দিন, বিরাট অবশ্য রোহিতকে ওপেনিংয়ে সুযোগ দিতে চান বলে পরিষ্কার করে দেন। সীমিত ওভারে রোহিত দারুণ সফল ওপেনার। টেস্টে যদিও ছয় নম্বরে ব্যাটিং করেন।
ICYMI
— ICC (@ICC) October 2, 2019
The HITMAN is back with a bang 💥
Rohit Sharma gets his first Test ton as an opener! pic.twitter.com/DsLfnGCzca
এদিন প্রথমবার ওপেন করতে নেমে সীমিত ওভারের মতোই দায়িত্ব নিয়ে ইনিংস গড়েছেন। সব সমালোচনার যোগ্য জবাব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ওপেনার হিসেবে প্রথম সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। রোহিতের ব্যাটে এদিন যেন সেহওয়াগের ছায়া! সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে এটি রোহিতের চতুর্থ শতরান।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ওপেনিংয়ের নেমে সফল রোহিত, বড় রানের পথে ধাপে ধাপে এগোচ্ছেন হিটম্যান
View this post on InstagramOpens the batting and scores a ton 🙌🏻🙌🏻🔝👌🏻 @rohitsharma45 #TeamIndia #INDvSA @paytm
A post shared by Team India (@indiancricketteam) on
View this post on InstagramWhen you know you are in a good position at the moment 🧘🏻♂️🧘🏻♂️😁 Caption this #TeamIndia #INDvSA
A post shared by Team India (@indiancricketteam) on