|
ওপেনিং
ওপেনিংয়ে রোহিতের সঙ্গে শিখর থাকবেন। শেষ ম্যাচে মিলার অবিশ্বাস্য ক্যাচে শিখরকে সাজঘরে না ফেরালে গব্বরের(৪০রান) ব্যাটে অর্ধশতরান পাকা ছিল। ফর্ম ধরে রেখে বেঙ্গালুরুতে বড় রান হাঁকাতে চাইবেন গব্বর। অন্যদিকে রোহিত শেষ ম্যাচে বড় রান পাননি। টেস্ট সিরিজ শুরুর আগে ওপেনিংয়ে ব্যাট হাতে রানে ফুলঝুরি ছুটিয়ে ছন্দে ফিরতে চাইবেন হিটম্যান।
|
মিডল অর্ডারে
তিনে বিরাট। সিরিজে তৃতীয় ম্যাচে চার নম্বরে পন্থ সুযোগ নাও পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ব্যাটে ধারাবাহিকতার অভাবে ভুগছেন পন্থ। অন্যদিকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন শ্রেয়স। সেকরাণেই পাঁচের বদলে তাঁকে চারে পাঠানো হতে পারে। পাঁচে আসবেন পন্থ।

ছয়, সাত, আট
ছয় নম্বরে অটোমেটিক চয়েস হার্দিক পান্ডিয়া। সাতে ক্রুণাল ও আটে জাদেজা। সিরিজের নির্ণায়ক ম্যাচে তিন অল-রাউন্ডারের কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাইবেন কোহলি।

বোলিং
আগের ম্যাচের মতো দুই পেসার এক স্পিনারে হাঁটলে দীপক চাহার, নভদীপ ও ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবেন। উইনিং কম্বিনেশন ভাঙলে নভদীপকে বসিয়ে খলিলকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে স্পিন বিভাগে ওয়াশিংটনের পরিবর্ত সুযোগ পেতে পারেন রাহুল চাহার।


Click it and Unblock the Notifications



















