ক্রিকেট মোডে ঢুকে পড়লেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন হার্দিক। আইপিএল থেকে বিশ্বকাপ, টানা ক্রিকেটের মধ্যে থাকায় তাঁকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন কোহলির দলের সেরা অল-রাউন্ডার। আর ফিরেই বেপরোয়া ব্যাটিং হার্দিকের।
১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি অভিযান শুরু হচ্ছে। আর সেই লড়াইয়ে হার্দিকের মতো তারকা অল-রাউন্ডারের দিকে তাকিয়ে ক্রিকেট মহল। সেকারণেই নেট প্রস্তুতিতে নেমে পড়লেন হার্দিক।
Pandya 🆚 Pandya in training
— hardik pandya (@hardikpandya7) September 11, 2019
I think I won that round big bro @krunalpandya24 😂😂
P.S: Sorry for almost knocking your head off 🤣🙏😘 pic.twitter.com/492chd1RZh
ট্রেনিংয়ে 'পান্ডিয়া বনাম পান্ডিয়া' দ্বৈরথ দেখা গেল। নেটে প্রস্তুতিতে দাদা ক্রুণাল পাণ্ডিয়া বলে বেপরোয়া ভাবে ব্যাটিং করতে দেখা যায় হার্দিককে। ক্রুণালের শট পিচ বলে ওভারস্টেপ করে ফ্ল্যাট ছয় হাঁকান হার্দিক। কোনও রকমে মাথা বাঁচান ক্রুণাল।
নেটের অন্য বোলারদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ঢঙে হার্দিককে ব্যাটিং করতে দেখা গিয়েছে। কখনও হেলিকপ্টার শট, কখনও আবার ওভার স্টেপ করে পরের পর ছক্কা হাঁকিয়ে যান হার্দিক। সোশ্যাল মিডিয়ায় হার্দিকের ছক্কা হাঁকানোর এই ভিডিও এখন ভাইরাল।