
বিশাখাপত্তনমে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আজ টেস্টের চতুর্থ দিন। সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ভারত। ইতিমধ্য়ে লাঞ্চের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ১০৬ রান ছুঁয়েছে। এর মাঝেই ভারতীয় ড্রেসিংরুমে খুশির আবহ।
আজ বাবা হলেন ভারতের টেস্ট ক্রিকেটের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে। ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার। ২০১৪ সালে ছোটবেলার বন্ধু রাধিকার সঙ্গে চারহাত এক হয় রাহানের। এটাই তাঁদের প্রথম সন্তান। এদিন ম্যাচে নামার আগেই সুখবরটি পান রাহানে।
রাহানের বাবা হওয়ার খবর জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন। অজিঙ্কের একসময়ের ক্রিকেট বন্ধু হরভজন সিং লিখেছেন,'হ্যাপি ফাদারউড। এই ক্লাবে রাহানেকে স্বাগত।'
Congratulations new daddy in town @ajinkyarahane88 hope Mum and lil princess 👸 are doing well.. fun part of life starts now ajju. #fatherhood
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 5, 2019
প্রসঙ্গত গত বছরের শেষদিকে কন্যা সন্তানের বাবা হওয়ার ক্লাবে নাম লেখান রোহিত শর্মা। রোহিতের পর এবার বাবা হলেন অজিঙ্ক রাহানে। এই ক্লাবে গর্বিত বাবাদের মধ্য়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, হরভজন সিং, সুরেশ রায়নারা।
View this post on InstagramA post shared by Radhika Rahane (@radhika_dhopavkar) on